Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পরাজয়ের গ্লানি সাথে নিয়ে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করল আমেরিকা

নিউজ ডেস্ক : অনেক আলোচনা, মতানৈক্য এবং টালবাহানার পর অবশেষে আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি ও যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর মাধ্যমে দেশটিতে তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নাম করে হামলার প্রায় ২০ বছর পর সেখান থেকে সকল সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করল বাইডেন প্রশাসন।

কয়েকজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সিএনএন জানিয়েছে, অস্ত্রসহ প্রায় ১০০ জন সেনাকে প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন মে মাস শুরুর আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন বলে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন। তার সেই নির্দেশ কার্যকর করতেই এসব সেনা প্রত্যাহার করা হলো।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘সেনা প্রত্যাহারের কাজ চলমান রয়েছে। চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা সরিয়ে নেওযার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ।’ যদিও তালিবান এর আগে হুমকি দিয়েছিল আফগানিস্থান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে মে মাসের শুরু হওয়ার পূর্বে।

দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি নিরাপত্তা ঠিকাদার ও মার্কিন সরকারি কর্মীরাও আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন। এছাড়া সেনা প্রত্যাহারের অংশ হিসেবে সামরিক সরঞ্জামাদি আফগানিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

 

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো গোষ্ঠীর অভিযানে আফগানিস্তানে তৎকালীন তালেবান সরকারের পতন হলেও তালেবান গোষ্ঠীকে নির্মূল করতে পারেনি তারা। পরিসংখ্যান বলছে, দীর্ঘ প্রায় দু’দশকের এই যুদ্ধে ২৩৭২ জন মার্কিন সেনা এবং এক লাখেরও বেশি আফগান নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম এই যুদ্ধটির পেছনে দেশটি এ পর্যন্ত ব্যয় করেছে প্রায় ৬ ট্রিলিয়ন ডলার। কিন্তু এখনো পর্যন্ত দেশটির প্রায় ৭৫ শতাংশ ভূখণ্ডের ওপর তালিবানদের একচ্ছত্র আধিপত্য রয়েছে।

অবশেষে তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করার উদ্যোগ প্রথম শুরু করেন এবং আফগানিস্তান শান্তি চুক্তি সম্পাদন করেন গত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories