Wednesday, October 21, 2026
27 C
Kolkata

মমতার মধুর প্রতিশোধ শুরু!কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া বাংলায় ঢুকতে পারবে না কেন্দ্রীয় মন্ত্রীরাও

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের হাতে নির্বাচনকালীন সময়ে ছিল রাজ্যের সব প্রশাসনিক ক্ষমতা। ফলে সেই সময়ে অনেক ক্ষেত্রে কমিশনের নেওয়া বেশিরভাগ পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের প্রত্যাশার বিরুদ্ধে গিয়েছিল। এমনকি তৃণমূলকে কোণঠাসা করতে কেন্দ্র কমিশনকে ব্যবহার করছিল বলেও অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে যে এর একটা প্রতিক্রিয়া দেখা যাবে তার অনুমান আগে থেকেই ছিল। এবার তা বাস্তবে দেখা যাচ্ছে। এবার থেকে বাংলায় ঢুকতে হলে কেন্দ্রের বিজেপি সরকারের উচ্চপদস্থ মন্ত্রীদেরও RT-PCR রিপোর্ট নেগেটিভ থাকতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এখনও ঘন ঘন বিজেপি নেতারা আসছেন নব গঠিত সরকারকে চেপে রাখতে। সেই দিক মনে রেখেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী জানান,‘‌করোনা পরিস্থিতির মধ্যেও এক দল এসেছিল। তাঁরা চা খেয়েছে। তারপর চলে গিয়েছে। এবার থেকে যদি কোনও মন্ত্রীরা বাইরে থেকে আসেন, তাদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যদি তাঁরা বিশেষ বিমানেও আসেন, তাহলেও তাঁদের ছাড় দেওয়া হবে না। করোনা ধরা পড়লেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিয়ম সকলের জন্যই সমান হওয়া উচিত। ’‌

রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব প্রসঙ্গে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন,‘‌২৪ ঘণ্টাও একটা সরকারের হয়নি। তারমধ্যে চিঠি চলে আসছে। তারমধ্যে টিম চলে আসছে।মন্ত্রী চলে আসছে।বিজেপির নেতাদের বলব সংযত হোন।মানুষের রায় মেনে নিন। মানুষের রায় মেনে নিতে পারেননি বলেই এই সব ঘটনা ঘটছে।’‌ একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছে। যেখানে বিজেপি ভালো ফল করেছে, সেখানেই হিংসা বেশি হচ্ছে।বিজেপি নিজেই গুণ্ডামি করেছে।আমাদের ছেলেদের বলব, শান্ত থাক।বিজেপি নিজেই উস্কানি দিচ্ছে। গতকাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যখন গিয়েছিলাম, তখন কাউন্সিলার বাবাইকে বললাম, তোরা সবাই শান্ত আছিস তো?‌বলল আমরা কোথায় অশান্তি করছি। বিজেপিই তো অশান্তি করছে।’

একইসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌৬ মাস ধরে রাজ্যে এসে বাংলা দখল করতে গিয়ে ভারতকে পুরো ধ্বংস করে দিয়েছে। কই অক্সিজেন যখন রাজ্যের মানুষ পায় না, তখন টিম আসে না তো। ভ্যাকসিন যখন পায় না, তখন টিম আসে না তো। হাথরাসের ঘটনা হলে টিম আসে না তো। দিল্লির দাঙ্গায় মানুষ মরলে টিম আসে না তো।সাংবাদিক খুন হলে টিম আসে না তো।’

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories