Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

গুজরাটের কোভিড কেয়ার সেন্টারে গোমূত্র খাইয়ে চলছে আজব চিকিৎসা,নেট দুনিয়ায় হাসির রোল

নিউজ ডেস্ক : গুজরাতের বনষ্কণ্ঠ জেলার তেতোরা গ্রামে একটি গোশালায় তৈরি করা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। সেখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় আয়ুর্বেদ ওষুধ দেওয়া হচ্ছে। রোগীদের খাওয়ানো হচ্ছে গোমূত্র থেকে তৈরি ওষুধ। সেন্টারটিতে ব্যাবহার করা বেশিরভাগ ওষুধ দেশী গোমূত্র থেকে তৈরি বলে জানা গিয়েছে। যা নিয়ে নেট দুনিয়ায় হাসির ফোয়ারা ছুটছে এখন। কেউ কেউ বলছেন গোমূত্র এত উপকারী হলে এত কষ্ট করে বিদেশ থেকে ওষুধ এবং অক্সিজেন আনতে হচ্ছে কেন?গোমূত্র ব্যবহার করলেই হয়।

কোভিড কেয়ার সেন্টারের নাম দেওয়া হয়েছে ‘বেদলক্ষণ পঞ্চগব্য আয়ুর্বেদ কোভিড আইসোলেশন সেন্টার’। এই মুহূর্তে সেখানে ৭ জন রোগী ভর্তি বলে জানা গিয়েছে। ‘গোধাম মহাতীর্থ পথমেদা’র শাখা বনষ্কণ্ঠের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহন যাদব বলেন, ‘‘আমরা ৫ মে থেকে এই সেন্টার শুরু করেছি। মৃদু উপসর্গ যুক্ত করোনা রোগীদের ৮ রকমের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করছি। এই ওষুধ তৈরি হয়েছে গরুর দুধ, ঘি ও গোমূত্র থেকে। আমরা পঞ্চগব্য আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করছি। তার জন্য ‘গৌতীর্থ’ ব্যবহার করা হচ্ছে। এই ‘গৌতীর্থ’ দেশি গরুর মূত্র থেকে তৈরি হয়। তার সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করা হয়। সেই সঙ্গে কাশির ওষুধের জন্য আমরা মূলত গোমূত্র থেকে তৈরি ওষুধ ব্যবহার করছি। গরুর দুধ থেকে তৈরি চবনপ্রাশও দিচ্ছি আমরা।’’

 

কিন্তু স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, একটি গোশালাতে কোভিড কেয়ার সেন্টার তৈরি করা কিংবা ওষুধ হিসাবে গোমূত্রের ব্যবহার কতটা বিজ্ঞানসম্মত? সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রের আয়ুশ বিভাগের তরফ থেকে একটি আয়ুর্বেদিক ওষুধ করোনা চিকিৎসার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যদিও সেটা কোনো ট্রায়াল পর্বের মধ্যে দিয়ে পরীক্ষিত নয়। তাই এই ভাবে গোমূত্র সরাসরি ব্যবহার করে রোগীদের নিয়ে খেলা করার বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়লেও গুজরাট সরকার গরু প্রেমের জন্যই এটার অনুমতি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেট নাগরিকরা গুজরাট সরকারকে কটাক্ষ করে বলছেন, গুজরাটের সব মেডিক্যাল হাসপাতাল গুলো বন্ধ করে দিয়ে এমন গোমূত্রের সাহায্যে পরিচালিত কেয়ার সেন্টার চালানোর অনুমতি দিক। অবশ্য নিজেদের গোমূত্রের ওপর ভরসা পুরোপুরি করতে না পেরে সেখানে দুই জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করেছেন তারা। যারা রোগীদের অবস্থা বুঝে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে যাচ্ছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories