Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

মোদি সরকারের উদাসীনতার জন্য করোনার দ্বিতীয় ঢেউ, বেনজীর অভিযোগ RSS প্রধানের

নিউজ ডেস্ক : কেন্দ্র সরকার করোনা ভাইরাসের প্রথম দফার সংক্রমণ হ্রাস পাওয়ার পর কেন্দ্রের মোদি সরকারের গাছাড়া মনোভাবের কারণেই আবার ভারতে এসেছে দ্বিতীয় দফার ঢেউ। এই অভিযোগ এবার আর কোনো বিরোধী নেতার মুখে নয় শোনা গেল বিজেপির মস্তিষ্ক সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবতের কণ্ঠে। যার ফলে নতুন করে অস্বস্তি সৃষ্টি হয়েছে কেন্দ্র সরকারের অভ্যন্তরে।

১১ মে থেকে আরএসএসের (RSS) তরফ থেকে ‘পজিটিভিটি আনলিমিটেড’ নামের একটি সিরিজ চালানো হচ্ছে। যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধর্মগুরু এবং সাফল্যের শীর্ষ থাকা মানুষেরা কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ এবং ইতিবাচক থাকার পাঠ দিচ্ছেন। সেই সিরিজের অংশ হিসেবেই আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বার্তা দিয়েছেন ভাগবত। তিনি বলছেন, “প্রথম ঢেউ সামলানোর পর আমরা সকলেই খানিকটা গা ছাড়া মনোভাব দেখিয়েছি। সরকার, প্রশাসন, মানুষ, সকলেই। অথচ, আমরা সকলেই জানতাম এই ভাইরাসটির (CoronaVirus) দ্বিতীয় ঢেউ আসবে। সতর্কতা না মানার খেসারত দিতে হচ্ছে। এখন চিকিৎসকরা বলছেন, করোনার তৃতীয় ঢেউ আসবে। তবে, আমাদের উচিত ভয় না পেয়ে উপযুক্ত প্রস্তুতি নেওয়া।” মোহন ভাগবত বলছেন, ‘করোনা মানব সভ্যতার জন্যই বিপদ। আর ভারতকে এই লড়াইয়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে। আমাদের একটা টিম হিসেবে কাজ করতে হবে। একে অপরের দোষগুণ দেখা বন্ধ করুন। চলুন একসঙ্গে কাজ করি।”

ল্যানসেট কিংবা নেচারের মতো বিশ্বখ্যাত বিজ্ঞান পত্রিকা ইতিমধ্যেই কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ঘুরিয়ে কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছে। ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য WHO বড়বড় রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশগুলিকেই দায়ী করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সুরে বিঁধেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে বেশ চাপে মোদি (Narendra Modi) সরকার। তবে, সেটা হয়তো কেন্দ্রের কাছে খুব একটা নতুন কিছু নয়। এর আগেও একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। কিন্তু এবার যেভাবে বিজেপির মতাদর্শের পীঠস্থান আরএসএসই ঘুরিয়ে কেন্দ্রের সমালোচনা করল, সেটা একপ্রকার নজিরবিহীন ঘটনা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories