Saturday, September 5, 2026
28 C
Kolkata

করোনা ভাইরাস ও প্রাণী,তার বাঁচার অধিকার আছে, করোনার ধ্বংসলীলার মাঝে মন্তব্য বিজেপি নেতার

নিউজ ডেস্ক : সারা পৃথিবীর মানুষ যে ভাইরাসের ধাক্কায় ত্রস্ত ছিল কিছুদিন আগে। যে ভাইরাসের আঘাতে সভ্যতার গতি স্তব্ধ হয়ে গিয়েছিল। যে ভাইরাস থেকে পরিত্রাণ এখনও মেলেনি ভারতের আপামর মানুষের। যার মারণ স্পর্শে প্রতিদিন বহু মানুষ হারাচ্ছেন তাদের আপনজনদের। সেই ভাইরাসকে বাঁচতে দিতে হবে। কারণ মানুষের মতো করোনা ভাইরাসও একটি প্রাণী তাই এটিরও বাঁচার অধিকার আছে। এমন মন্তব্য করেছেন উত্তরাখন্ডের সাবেক মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

করোনা ভাইরাসের ছোবলে যখন লণ্ডভণ্ড সারা বিশ্ব। এমনকি ভারতই যখন হিমশিম খাচ্ছে এই মহামারি রুখতে সে সময় বিজেপির এই নেতার এমন বেফাঁস মন্তব্যকে অবিবেচক আখ্যা দিয়ে তুমুল সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
তিনি বলেছেন, ‘করোনাভাইরাস একটি জীবন্ত প্রাণী। ওরও বেঁচে থাকার অধিকার আছে।’ এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই বেশ বিপাকে পড়েছেন এই প্রবীণ রাজনীতিক।

তিনি মনে করেন, ‘দার্শনিক দিক থেকে দেখতে গেলে করোনা জীবাণুও জীবন্ত। তারও প্রাণ আছে। আমাদের সবার মতো তারও বাঁচার অধিকার আছে। কিন্তু আমরা আমাদের সব থেকে বুদ্ধিমান বলে মনে করি। তাই এই জীবাণুকে আটকানোর চেষ্টা করে যাচ্ছি। সেই কারণে করোনা জীবাণুও ক্রমাগত অভিযোজিত হয়ে চলেছে।’

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories