Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

খুনের মামলায় সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

ছত্রসাল স্টেডিয়াম হত্যাকাণ্ডে দু’বারের অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির এক আদালত। সঙ্গে সন্দেহভাজন আরও ন’জনের বিরুদ্ধেও জারি হয়েছে পরোয়ানা।

২৩ বছর বয়সী প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর কুমারের হত্যা মামলায় সুশীল কুমারকে খুঁজছে দিল্লি পুলিশ। ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না সুশীলের। পরে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশও জারি করা হয়। শনিবার দিল্লির এক আদালত জোড়া অলিম্পিক পদকজয়ীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এও শোনা যাচ্ছে যে, সুশীল কুমারের খোঁজ দেওয়ার জন্য দিল্লি পুলিশ পুরস্কারও ঘোষণা করতে চলেছে।

পুলিশের তরফে এক সিনিয়র অফিসার বলেন, ‘আমরা আদালতে জামিন অযোগ্য পরোয়ানার আবেদন জানিয়েছিলাম। আদালত তা মঞ্জুর করেছে। আমরা দিল্লি সরকারের কাছেও চিঠি পাঠিয়ে জানিয়েছি যে, তাদের কর্মচারি সুশীল কুমার ও তাঁর সহযোগী অজয় কুমার, যিনি একজন শারীরশিক্ষার শিক্ষক, আক্রান্তরা এই দু’জনের নাম নিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া উচিত।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories