Wednesday, October 21, 2026
25 C
Kolkata

বিজেপির বহু MP, MLA তৃণমূলে যোগ দিতে চাইছেন, বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের

নিউজ ডেস্ক : বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে রাজ্যে বিজেপি শিবিরের রাজনৈতিক তৎপরতায় ব্যাপক হ্রাস লক্ষ্য করা গিয়েছে।দিল ছাড়ছেন বিজেপিতে যোগ দেওয়া বহু প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতারা। তবে এবার দলত্যাগী নেতারা না একেবারে বিজেপির সাংসদ এবং বিধায়ক তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছেন বলে দাবি করলেন কুণাল ঘোষ। দলের তরফ থেকে সবুজ সংকেত পেলেই তারা বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেবেন বলে তিনি জানান। অবশ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

একুশে বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালিয়েছে বিজেপি। নিয়মিত বঙ্গসফরে এসেছেন মোদি-শাহ। কেন্দ্রীয় নেতারা বারবার সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন রাজ্যবাসীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার দাবি করেছিলেন, দুশোর বেশি আসন পাবে বিজেপি। কিন্তু ভোটের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে, আশাতীত আসন পেয়ে জয় লাভ করেছে তৃণমূল। বিজেপি গতবারের তুলনায় ভাল ফল করলেও, লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি। ফলে কর্মীদের মনোবল ভেঙেছে। অনেকেই যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তাঁরা ভুল বুঝতে পেরেছেন। কুণাল ঘোষের দাবি, শুধু দলত্যাগীরাই নন। বিজেপির সাত থেকে আটজন বিধায়ক তৃণমূলের দিকে ঝুঁকেছেন। তালিকায় রয়েছেন তিন সাংসদও। যদিও স্বাভাবিকভাবেই কারও নামই প্রকাশ করেননি তিনি। তাঁদের দলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা, এমনটাই জানিয়েছেন কুণাল। এবিষয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এখন অন্তত ৮ জন বিজেপি সাংসদ এবং বিধায়ক তৃণমূলে যোগ দিতে আগ্রহী বলে দাবি করা হচ্ছে। বর্তমানে মাত্র ৭৫ টি বিধায়ক নিয়ে ধুঁকতে থাকা রাজ্য বিজেপির অবস্থা আরো সঙ্গীন হবে যদি বিজেপির ঘর আরেকটু ভাঙে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories