Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রাতেই আসতে পারে বান,ঘাটে ঘাটে পুলিশের তরফে করা হচ্ছে মাইকিং

সাংবাদিক সম্মেলনেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘাটে ঘাটে পুলিশের তরফে করা হচ্ছে মাইকিং। রাতেই আসতে পারে বান। তাই সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে। এই নিয়ে নদী বাঁধ সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে কলকাতার বেশিরভাগ অঞ্চল সুরক্ষিত থাকলেও রাতে বান আসার আশঙ্কা করা হচ্ছে। তা কেন্দ্র করেই ঘাটে ঘাটে চলছে প্রচার। সর্বমঙ্গলা ঘাটে পুলিশের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে। রাতেই বান আসার কথা, তাই গঙ্গার কাছাকাছি কেউ যেন না যান সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে চিত্‍পুর থানার তরফে। তবে শুধু কলকাতায় নয়, নদী তীরবর্তী হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও এভাবেই প্রচার করা হচ্ছে পুলিশের তরফে। এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৩৪টি বাঁধ ভেঙে গেছে। ৫ ফুট অর্থাত্‍ মানুষ সমান উঁচু ঢেউ উঠেছে। অনেক গ্রামে জল ঢুকে গেছে। কিন্তু তাতেই রক্ষে নেই। রাতেও খুব সতর্ক থাকতে হবে বলে জানিয়েছিলেন তিনি।

বুধবার রাত ৮.৪৫ পর্যন্ত জোয়ার থাকবে। আর তার মধ্যেই আশঙ্কা করা হচ্ছে, বানের জল ঢুকতে পারে। সেজন্য প্রয়োজনীয় সতর্কতা নিয়েছে প্রশাসন। এদিকে নোনাজল ঢুকে যাওয়ায় কৃষির ক্ষতি হয়েছে। মত্‍স্যচাষেরও ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নদীবাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ টাস্ক ফোর্স তৈরি হবে। নদীবাঁধ রক্ষণাবেক্ষণের কাজে আরও জোর দিতে হবে। গাছ লাগিয়ে বাঁধকে শক্তিশালী করায় জোর দিতে হবে।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories