Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

কাজী নজরুলকে নিয়ে অনবদ্য ভার্চুয়াল অনুষ্ঠান

কাজী নজরুলকে নিয়ে অনবদ্য ভার্চুয়াল অনুষ্ঠান

সংবাদদাতা:- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ ও উদার আকাশ পত্রিকার উদ্যোগে একটি মনোজ্ঞ ভার্চুয়াল অনুষ্ঠান হল। দুই বাংলার বেশ কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী, সাহিত্যিক, নজরুল গবেষক এবং নজরুল অনুরাগী ওই অনুষ্ঠানে অংশ নেন। উজ্জ্বল উপস্থিতি ছিল বেশ কয়েকটি শিশুরও। নজরুলের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা, নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলের গান পরিবেশন, কবিকে শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতাপাঠ প্রভৃতির মাধ্যমে ঘণ্টা তিনেকের ওই অনুষ্ঠান বিশেষ মাত্রা পায়। প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক মোশারফ হোসেন, নজরুল গবেষক ড. মোহাম্মদ শামসুল আলম, ড. নুরুল ইসলাম, উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদ, প্রাবন্ধিক দীপক সাহা প্রমুখ অনেকেই এতে অংশ নেন।

কাজী নজরুলই যে সর্বপ্রথম তাঁর ধূমকেতু পত্রিকার মাধ্যমে ভারতের পূর্ণ স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন সেকথা মনে করিয়ে দেন ফারুক আহমেদ। মোশারফ হোসেনের মুখে নজরুলের জীবনের বিভিন্ন সময়ের এমন বেশ কয়েকটি ঘটনার কথা শোনা গেল যেগুলি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বেশিরভাগেরই অজানা ছিল বলে তাঁরা অভিমত দেন।

নজরুলের সাহিত্য ও সঙ্গীত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে কতটা স্বকীয় অবস্থান করে নিয়েছিল তার উল্লেখ করেন ড. নুরুল ইসলাম, ড. মোহাম্মদ শামসুল আলম ও আবু সৈঈদ আহমেদ। সাম্যের কবি, ভালোবাসার কবি, স্বাধীনতা সংগ্রামের কবি নজরুলকে আরও নানান আঙ্গিকে উপস্থাপন করেন কবি ও প্রবন্ধিক সুব্রতা ঘোষ রায়, অধ্যাপক মিতালী সরকার, আরফিনা, লিটন রাকিব, আসিফ আকরাম প্রমুখ।

কবিতা আবৃত্তি করে শোনান ড. পিনাকী চট্টোপাধ্যায়। নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অধিকারী, আরফিনা, শংকর নারায়ন সিনহা, মেরিনা বানু, মীর মনসুর আলি, ফজলুর রহমান প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন জিন্নাতুল ফেরদৌস সহ কয়েকজন। কবিতা আবৃত্তি করে শোনায় শিশু শিল্পী রায়সা নূর ও প্রতিকৃতি চট্টোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য পরিষদের পক্ষে শেখ আসিফ আকরাম ও লিটন রাকিব। সুত্রধার ছিলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উদ্যোক্তারা ঘোষণা করেন, নজরুলের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে তাঁরা শীঘ্রই একটি সংকলনগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেবেন। এছাড়াও আগামী আগস্ট মাসে বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে আরও বড় আকারের একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তাঁদের। দুই বাংলার নজরুল অনুরাগী ও নজরুল বিশেষজ্ঞদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories