Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আরো ভাঙল বিজেপি!ইস্তফা দিল মুকুল ঘনিষ্ঠ বিজেপি সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি

নিউজ ডেস্ক : সংখ্যালঘুদের সমর্থন বিজেপি খুব কমই পেয়ে থাকে তাদের মুসলিম বিদ্বেষী মনোভাব এবং কর্মসূচির কারণে। কিছু তথাকথিত মুসলিম নেতাদের ধরে একটা সংখ্যালঘু মোর্চা তৈরি করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই নামমাত্র এই সংখ্যালঘুর মোর্চার নেতারা এখন আর থাকতে চাইছেন বিজেপিতে। তাদের ক্ষোভ বিজেপিতে থেকে মুসলিমদের জন্য কাজ করা সম্ভব না। তাছাড়া নারদ কাণ্ডে যেভাবে এক তরফা ভাবে সিবিআই কাজ করছে বিজেপির ইশারায় তারও সমালোচনা করেছেন তারা।

 

সোমবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন দলের সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি কাশেম আলি। একদা মুকুল রায়ের ঘনিষ্ঠ কাশেমের দাবি, আরও অনেককে নিয়ে তিনি তৃণমূলে যোগ দিতে চান। একই দাবি করেছেন বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি-তে যোগ দেওয়া কবিরুল ইসলাম। তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন সাধারণ সম্পাদক কবিরুলও ইতিমধ্যে বিজেপি-র সদস্য পদ ছেড়েছেন। তৃণমূলে যোগদানের তৎপরতাও শুরু করেছেন। দু’জনেই আপাতত তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দ্বারস্থ।

 

 

বিজেপি ছেড়ে সংখ্যালঘু নেতাদের তৃণমূলে ফিরতে চাওয়ার প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘ওঁরা দু’জন এসেছিলেন আমার কাছে। কিন্তু আমি তো কোনও কথা দিতে পারি না। আরও অনেকেই আসছেন। নানা ভাবে যোগাযোগ করছেন। কেউ কেউ ভুল হয়ে গেছে বলে কান্নাকাটিও করছেন। কিন্তু যাঁরা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন তাঁদের নিয়ে দল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।’’

 

 

কিন্তু কেন এঁরা এখন তৃণমূলে ফিরতে চাইছেন। কাশেম ও কবিরুলের বক্তব্য মোটামুটি এক। ২০১৭ সালে গেরুয়া শিবিরে যোগ দেওয়া কাশেম বলেন, ‘‘বিজেপি-তে থেকে সংখ্যালঘুদের জন্য কাজ করা সম্ভব নয়। তাই আমি একা নই, মুসলিম সম্প্রদায়ের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য। আশা করছি আমাদের ক্ষমা করে ফিরিয়ে নেওয়া হবে।’’ কবিরুলের বক্তব্য, ‘‘বিজেপি-তে যোগ দেওয়ার পরে আমাকে সে ভাবে কাজেই লাগানো হয়নি। আর সিবিআই দিয়ে বিজেপি যে ভাবে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের গ্রেফতার করিয়েছে সেটা অন্যায়। অথচ বিজেপি-তে যোগ দেওয়া অনেকের সম্পর্কে একই অভিযোগ থাকা সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’

 

বিজেপিতে থেকে ফিরতে চান এমন নেতাদের তালিকায় শুধু এই দুইজন নেতার নাম নেই, ইতিমধ্যেই উল্টো সুরে কথা বলতে শুরু করেছেন গত ডিসেম্বরে বিজেপি-তে যোগ দেওয়া পুরশুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ পারভেজ রহমান। এঁদের মধ্যে কাশেম যেহেতু অনেক আগে বিজেপি-তে এসেছেন এবং সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতা হিসেবে কাজ করছিলেন, তাই তিনি বড় ভাঙন ধরাতে পারেন বলেই আশঙ্কা গেরুয়া শিবিরের। যদিও তা বাইরে স্বীকার করতে রাজি নন রাজ্য নেতারা। রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘কে কী বলছেন বা বলেছেন আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারব।’’

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories