Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

আরব রাষ্ট্রগুলোকে শিক্ষা দিয়ে ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ড

নিউজ ডেস্ক : আরব দেশগুলোকে শিক্ষা দিয়ে ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে অবৈধ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনা নির্মাণ করাকে অবৈধ বলে ঘোষনা করেছে আয়ারল্যান্ড সরকার। এ নিয়ে আইরিশ পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবটি পাস হলে দেশটি থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হতে পারে, এমনকি অবরোধও আরোপ করা হতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ইউরোপিয়ান দেশের এ ধরনের প্রস্তাব এটাই প্রথম। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সিমন কভনি গতকাল মঙ্গলবার বলেন, বিরোধী সিন ফেইন প্রস্তাবটি উত্থাপন করেছে। আর প্রস্তাবটির প্রতি পুরো আয়ারল্যান্ডের গভীর অনুভূতি রয়েছে।

মধ্য-ডানপন্থী ফিন গেল পার্টির সদস্য কোভনি পার্লামেন্টে বলেন, ইসরায়েল যে গতিতে, মাত্রায় ও কৌশলে বসতি সম্প্রসারণ করছে, তাতে করে বাস্তবে কী ঘটছে, সে ব্যাপারে আমাদের সৎ থাকতে হবে। এটা আসলে কার্যত দখলদারিত্ব। তিনি বলেন, বিষয়টি আমরা সহজভাবে নিতে পারছি না। আমরা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত প্রথম রাষ্ট্র হিসেবে তা করতে চাচ্ছি। আমরা কিছু করার জন্যই এ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। সিন ফেইনের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র জন ব্র্যাডলি পার্লামেন্টে প্রস্তাবটি উত্থাপন করেছেন।

তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীর উক্তিকে স্বাগত জানিয়েছেন। আরো কয়েকটি দল প্রস্তাবটি সমর্থন করেছে।

প্রস্তাবটি পাস হলে আইরিশ সরকারকে সে দেশে আয়ারল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবরোধ আরোপ করতে হবে। বেশির ভাগ দেশই ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা জায়গায় ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ মনে করে। তাদের মতে, এসব কাজ ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনে বাধা। কোভনি বলেন, প্রস্তাবটি গ্রহণ করা হতে পারে যদি তাতে গাজা থেকে ইসরায়েলে সাম্প্রতিক নিক্ষেপ করা রকেটের নিন্দা করা হয়। কিন্তু বাম-ঘেঁষা সিন ফেইন দল হামাসের হামলাকে নিন্দা করে আনা সরকারি সংশোধনী প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ব্র্যাডলি বলেন, গত জানুয়ারি থেকে ইসরায়েল আরো ২,৫০০ বসতিকে অনুমোদন করেছ। এসবের মধ্যে ৪৬০টি পূর্ব জেরুসালেমে। অর্গ্যানাইজেশন পিস নাও ২০২০ সালে জানিয়েছিল, ইসরায়েল ১২ হাজার বসতি ইউনিটের অনুমোদন দিয়েছে বা তা নিয়ে অগ্রসর হচ্ছে। ২০১২ সালের পর এটিই সর্বোচ্চ সংখ্যা।

ইসরায়েল ও হামাসের মধ্য ১১ দিনের যুদ্ধের পর অস্ত্রবিরতির পর আয়ার‌ল্যান্ডে এই প্রস্তাব উত্থাপিত হলো। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়। এদের মধ্যে ৬৬ জন শিশু। আর ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১২ জন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories