Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ফিলিস্তিনিদের সাহায্যার্থে পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলছে আমেরিকা

নিউজ ডেস্ক : আমেরিকা যুক্তরাষ্ট্র এবার ফিলিস্তিনিদের সাহায্যার্থে পূর্ব জেরুজালেমে তাদের দূতাবাস আবার খুলতে চলেছে। জানিয়েছেন মধ্যপ্রাচ্য সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এই দূতাবাসটি বন্ধ করে দিয়েছিলেন পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছিল ফিলিস্তিনীদের মাঝে। তবে এই দূতাবাস খোলার পর ট্রাম্পের তথাকথিত ‘ডিল ওফ দা সেঞ্চুরি’ এর প্রভাব অনেকটা হ্রাস পাবে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য ট্রাম্প পুরো জেরুজালেম শহরকে ইসরাইলের বলে স্বীকৃতি দিয়ে সেখানে আমেরিকার দূতাবাস স্থানান্তর করেন তেল আবিব থেকে।

ব্লিনকেন ওয়েস্ট ব্যাঙ্কের রামাল্লাহ শহরে, ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার পর জানান, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য আমেরিকা বদ্ধ পরিকর। আমরা আবার পূর্ব জেরুজালেমে আমেরিকা দূতাবাস খুলতে যাচ্ছি।

আমেরিকা ইতিমধ্যে গাজায় তাৎক্ষণিক ত্রাণ হিসেবে পাঠিয়েছে ৫.৫ মিলিয়ন ডলার। গাজার পুনঃনির্মাণে আরো ৭৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন এইড এজেন্সিতে আরো ৩২ মিলিয়ন ডলার সাহায্য দেবে বলে ঘোষণা করেন তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘টু স্টেট সুল্যশন’ এর প্রতি তার সমর্থনের জন্য। এছাড়াও তিনি ধন্যবাদ জানান মসজিদে আকসার ‘স্টাটাস কুও’ বজায় রাখার প্রতি তার প্রচেষ্টার জন্য। ব্লিনকেন বলেন, আমেরিকা ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যেকার দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে তা পরিবর্তনের পক্ষপাতী নয়। আমেরিকা দুইদেশের জনগণের জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাসের প্রতি সমর্থন দিয়ে যাবে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories