Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কিশোরগঞ্জে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে প্রশাসন

 

 

 

(শামীম সরকার ) কিশোরগঞ্জ প্রতিনিধি

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক অনুদান ও ঢেউটিন দিয়ে সহায়তা করা হয়েছে।

 

সোমবার (৩১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের হাতে অনুদানের এসব চেক তুলে দেওয়া হয়।

 

এদের মধ্যে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা ও পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীকে ৬ হাজার টাকার চেক ও দুই বান্ডেল ঢেউটিন দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।

 

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রওশন করিম, নারান্দী ইউনিয়ন পরিষদের সচিব মো. সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রওশন করিম জানান, বজ্রপাতে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলীকে ৬ হাজার টাকা ও দুই বান্ডেল ঢেউটিন দেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে তাদেরকে এ অনুদান দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, গত ৭ মে দুপুরে বাড়ির পাশে কাজ করতে গিয়ে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব (২১) বজ্রপাতে মারা যান। তিনি নরসিংদী জামিয়া কাসেমিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

অপরদিকে গত ২১ মে রাতে অগ্নিকাণ্ডে পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বসত ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories