Sunday, September 6, 2026
28 C
Kolkata

কিশোরগঞ্জে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

 

(শামীম সরকার ) কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলাম (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মো. মিহাদুল ইসলাম ঝাউতলা গ্রামের মো. সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বি এন জানান, মো. মিহাদুল ইসলাম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) ভোররাত ৩টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালায়।

অভিযানে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলামকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়া গত ৪ মে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে একটি পিস্তলসহ সন্ত্রাসী মো. সাইফুল্লাহ ওরফে সাদ্দাম (৩০) কে আটক করেছিল। উদ্ধার হওয়া ওই পিস্তলটি মো. মিহাদুল ইসলাম বিক্রয় করেছিল বলেও সে স্বীকার করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories