Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছে না কংগ্রেস, লজ্জাজনক হারের ভয় নাকি অন্য কিছু

একুশের  নির্বাচনে বাম-কংগ্রেসকে জিরো করে দেওয়া এবং  বিজেপির সেলিব্রিটি সমাহার ও হেভিওয়েট নেতাদের প্রচার সত্ত্বেও পরাজিত করে ভারতের রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দোপাধ্যায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ফলে জাতীয় রাজনীতিতে গুরুত্বও বেড়েছে মমতা ব্যানার্জির।

কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে  উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার পুরোনো কেন্দ্র ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন তা জানিয়ে দিয়েছেন ভবানীপুরের পদত্যাগ করে বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে রাজি নন কংগ্রেসের দাপুটে নেতা অধীর রঞ্জন চৌধুরী। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু অধীরের অমত নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে নারাজ অধীর চৌধুরী।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories