Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিয়ে করার কি প্রয়োজন বুঝি না, পার্টনারশিপ করলেই তো হয়,বিতর্কিত মন্তব্য মালালার

নিউজ ডেস্ক : পাকিস্তান তথা সমগ্র বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই প্রায়শই আধুনিক শিক্ষা এবং নারীদের ক্ষমতায়নের কথা বলেন আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু এবার তাকে বিবাহ নামক বৈশ্বিকভাবে স্বীকৃত সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে বিকৃত পশ্চিমা সভ্যতার ধারণা উপস্থাপন করতে দেখা গেল। তিনি বলেন, বিবাহ করার প্রয়োজনীয়তা আমি বুঝি না। যদি কাউকে জীবনে পাওয়াই উদ্দেশ্য হয় তাহলে পার্টনারশিপ করলেই তো হয়।

 

ব্রিটেনের ভগ (Vogue) ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বুঝি না কেন বিয়ে করা প্রয়োজন। যদি জীবনে কাউকে পাওয়াই উদ্দেশ্য হয় তাহলে বিবাহ পত্রে স্বাক্ষর করতে হবে কেন? পারস্পরিক বোঝাপড়া বা পার্টনারশিপ হতে পারে না কেন? তিনি আরো বলেন, ” আমার বন্ধুরা সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত না আমি কি করবো।”

 

তিনি নিজের পিতামাতার কথা বলতে গিয়ে বলেন, আমার পিতামাতার বিবাহ একটি অ্যারেঞ্জড লাভ ম্যারেজ। কিন্তু আমি ঠিক এটা করার প্রয়োজনীয়তা বুঝি না। তার এহেন সব মন্তব্য সামনে আসার পর থেকে ইন্টারনেট জগতে আক্রমনের কেন্দ্র আছেন ২৩ বছর বয়সী এই মহিলা। পাকিস্তানে তার পরিবারকে বিষয়টিতে তাদের অবস্থান সুস্পষ্ট করতে বলা হয়েছে। তার বাবা বলেন, তার মেয়ের কথা প্রেক্ষাপট বিহীন ভাবে নেওয়া হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories