Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আমেরিকায় দ্রুত বাড়ছে মসজিদের সংখ্যা, সৌজন্যে পাকিস্তানি, ভারতীয় এবং বাংলাদেশি মুসলিমরা

যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবেই মসজিদের সংখ্যা বাড়ছে। বুধবার প্রকাশিত ‘দি অ্যামেরিকান মস্ক ২০২০ : গ্রোয়িং অ্যান্ড ইভোলভিং’ (যুক্তরাষ্ট্রের মসজিদ ২০২০ : বৃদ্ধি ও বিকাশ) শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

 

জরিপ প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল দুই হাজার এক শ’ ছয়টি। ২০২০ সালে এই সংখ্যা ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার সাত শ’ ৬৯টি। মসজিদের সংখ্যা বৃদ্ধির পিছনে রয়েছেন মূলত পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ থেকে যাওয়া মুসলিমরা। এদের প্রচেষ্টায় মূলত বহু নতুন মসজিদ নির্মাণ করার পাশাপাশি অনেক অব্যবহৃত চার্চ ক্রয় করে তাকে মসজিদে রূপান্তর করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ‘নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রে মুসলমানদের অভিবাসন ও জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ার কারণেই প্রাথমিকভাবে মসজিদের সংখ্যা বাড়ছে।’

 

 

ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (ইসনা), সেন্টার ফর মুসলিম ফিলানথ্রপি, ই্ন্সটিটিউট ফর সোস্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্টান্ডিং (আইএসপিইউ) ও দ্যা অ্যাসোসিয়েশন অব স্ট্যাটিসটিসিয়ানস অব আমেরিকান রিলিজিয়াস বডিস (এএসএআরব) সহ বিভিন্ন সংস্থার সহায়তায় এই জরিপ চালানো হয়।

 

মসজিদে নামাজে আসা মুসল্লিদের সংখ্যাও বেড়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

 

২০২০ সালের এ প্রতিবেদনে দেখা গেছে, শুক্রবারে জুমার নামাজে প্রতি মসজিদে গড়ে ৪১০ মুসল্লি উপস্থিত থাকেন। ২০১০ সালে এই উপস্থিতির সংখ্যা ছিল ৩৫৩ জন। এই হিসাব অনুসারে মুসল্লিদের উপস্থিতি বেড়েছে ১৬ শতাংশ। চার ভাগের তিন ভাগ মসজিদে (৭২ শতাংশ) জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি বেড়েছে ১০ শতাংশের বেশি।

 

কিন্তু, মসজিদে ইসলাম গ্রহণের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাচ্ছে।

 

ওই প্রতিবেদনে জানানো হয়, ‘২০১০ সালে মসজিদে ইসলাম গ্রহণের গড় সংখ্যা ১৫.৩ থেকে ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ১১.৩ জন।’

 

মসজিদে ইসলাম গ্রহণের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে এ প্রতিবেদনে বলা হয়, মসজিদে বিশেষ করে আফ্রিকান-আমেরিকান মসজিদে আফ্রিকান-আমেরিকান ইসলাম গ্রহণকারীর সংখ্যা কমে যাওয়াই এর কারণ।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে মসজিদগুলো বর্তমানে উপশহরকেন্দ্রিক হয়ে যাচ্ছে। অপরদিকে ছোট শহরগুলোতে বা বড় শহরের কেন্দ্র থেকেও মসজিদের সংখ্যা কমে যাচ্ছে।

 

ছোট শহরগুলোতে ২০১০ সালে মসজিদের সংখ্যা কমেছে ২০ শতাংশ। অপরদিকে ২০২০ সালে মসজিদের সংখ্যা কমেছে ছয় শতাংশ।

 

প্রতিবেদনে বলা হয়, ওই ছোট শহরগুলোতে চাকরি কমে যাওয়ায় মসজিদ প্রতিষ্ঠাতাদের সন্তান ও তরুণরা অন্য বড় শহরে শিক্ষা ও চাকরির জন্য চলে যাচ্ছে। ফলে মুসলিম জনসংখ্যা কমে যাওয়ায় মসজিদের সংখ্যাও কমে যাচ্ছে।

 

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories