Wednesday, October 21, 2026
24 C
Kolkata

কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন নারীর লাশ উদ্ধার

( শামীম সরকার ) স্টাফ রিপোর্ট :

কিশোরগঞ্জের জেলা মিঠামইনে উপজেলা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুন) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পশ্চিমে হোসেনপুর-উরিয়ন্দ রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিকাল ৫টায় পর্যন্ত অজ্ঞাত পরিচয়ের এই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৬ জুন) সকালে স্থানীয় স্কুল শিক্ষক জাকির হোসেন হোসেনপুর-উরিয়ন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি তাৎক্ষণিক তিনি মিঠামইন থানা পুলিশকে জানালে ওসি মো. জাকির রব্বানী ঘটনাস্থলে যান।

সেখানে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি মো. জাকির রব্বানী জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এই নারীর পরিচয় সম্পর্কে আশপাশের লোকজন কোন তথ্য দিতে পারেননি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

অজ্ঞাত এই নারীর পরিচয় সনাক্ত করাসহ এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories