Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সিংড়ায় হাফ কিঃ রাস্তার জন্য ১ যুগ ধরে অপেক্ষা গাড়াবাড়ি সরিষাবাড়ি গ্রামবাসী

 

 

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ

মাত্র ৫০০ মিঃ রাস্তা পাকাকরনের অপেক্ষায় র্দীঘ ১যুগ ধরে দিন গুনছেন নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি সরিষাবাড়ি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার মানুষ। গ্রামবাসীরা জানায় ২০০৯ সালে বরেন্দ্রবহুমুখী প্রকল্পের আওতায় সিংড়া-বারুহাস মহাসড়কের বিয়াশ থেকে ১ কিঃমিঃ রাস্তা পাকাকরন করা হয় যা ওই দুটি গ্রামে প্রবেশ পথের ৫০০ মিঃ দুরেই শেষ হয়। সেই থেকে ওই কাচা রাস্তা দিয়েই যাতায়ত করে আসছেন গ্রামের সাধারন মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই বাকি ৫০০ মিঃ রাস্তা পাকাকরনের আশ্বাস পাওয়া গেলেও প্রায় ১ যুগ পরও তা বাস্তবায়ন হয়নি। এভাবে অপেক্ষার দিন গুনছেন ওই গ্রামের প্রায় সাড়ে তিন হাজার মানুষ। সরেজমিনে গিয়ে রাস্তার বেহালদশার চিত্র দেখা যায়। গাড়াবাড়ি গ্রামের জনপ্রতিনিধি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আকবর হোসেন বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তার দুর্ভোগ বেড়ে যায়। ১ কিঃ রাস্তা দিয়ে ভ্যানে চড়ে গ্রামের কাছে এসে পাকা রাস্তার মাথায় নেমেই শুরু হয় দুর্ভোগ। জুতা খুলে কাঁদা মাখা অবস্থায় বাড়ি ফিরতে হয়। কৃষিপণ্য সহ প্রয়োজনীয় জিনিস পত্র কাঁধে বা কখনো মাথায় নিয়ে ফিরতে হয় বাড়িতে। মটর বাইক আরোহী মাদ্রাসা শিক্ষক মাওলানা মোস্তাক বিন সুলতান বলেন,সামান্য এই কাঁচা রাস্তার জন্যই বর্ষার মৌসুমে আমরা মটর বাইক চালাতে পারিনা। আকাশে মেঘ দেখলেই হয় বাড়িতে না হয় বিয়াশ বাজারে মটর বাইক রেখে পায়ে হেটে চলাচল করতে হয়। ওই গ্রামের সোহেল রানা,রফিকুল ইসলাম জানান, এই টুকু রাস্তা দুর্ভোগের কারনেই আমাদের গ্রামে ধানের ব্যবসায়ীকদের কাছে প্রতিমণ ৫০ থেকে ১০০ টাকা কমে ধান বিক্রয় করতে হয়। সরিষা বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, ২০১৬ সালে আমাদের গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করতে এসে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় এই রাস্তা পাকা করনের প্রতিশ্রæতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল মজিদ মামুন বলেন, গাড়াবাড়ি সরিষাবাড়ি মুলত দুটি গ্রামে বসবাসরত অধিকাংশ মানুষ মুজিব আদর্শের। অনেকের কাছে তাই গ্রাম দুটি মুজিব নগর হিসাবেও পরিচিত। দেশের এই উন্নয়ন লগ্নে মুজিব আদর্শের গ্রাম দুটি মাত্র ৫০০ মিঃ রাস্তা পাকা করনের অভাবে আজ সবার কাছে অবহেলিত। আমি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সহ সংশ্লিষ্ট সকলের কাছে রাস্তাটি দ্রæত পাকাকরনের দাবি জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী মোঃ হাসান আলী বলেন,চলনবিল প্রকল্পের মাধ্যমে এই রাস্তার তালিকা পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষ হলে রাস্তার কাজ শুরু বরা হবে।

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories