Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মাত্র ১ জনের করোনা ধরা পড়ায়, লক ডাউন পুরো শহরে, করোনা পরীক্ষা হবে থিম্পুর সবার

নিউজ ডেস্ক : বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের ছোবলের মধ্যে এত দিন পুরোপুরি নিরাপদ ছিল বজ্র পাতের দেশ ভুটান। অনেকে ভাবছিল কেন এই ক্ষুদ্র পাহাড়ি দেশটিতে এখনও কোনো করোনা ধরা পড়েনি। এখন বোঝা কাছে এর কারণ। ক্ষুদ্র দেশটির প্রত্যেকের স্বাস্থ্য সচেতনতা অনন্য পর্যায়ের। শুধু তাই নয় দেশের সরকার ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দেশের সব নাগরিকের স্বাস্থ্য রক্ষায়। তার নজির দেখা গেল এবার। করোনা শুরুর প্রায় পৌনে ২ বছর পর ভুটানে এক শিশুর দেহে শনাক্ত হয়েছে। আট বছর বয়সী ওই শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্তের পরই ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। যদিও তার RT-PCR রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরেও শনিবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে পরবর্তী ৭২ ঘণ্টা। এই সময়ে পুরো শহরের সবার করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার জন্য।

এর আগে একইদিন দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তড়িঘড়ি শহরে লকডাউন ঘোষণা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও আরটি-পিসিআর টেস্টে রিপোর্ট এসেছে নেগেটিভ। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীর আবারও করোনা পরীক্ষা করা হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories