Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

CBI, ED, NIA ব্যবহার করেই দলবদলের রাজনীতি করে বিজেপি, ফাঁস করলেন শুভ্রাংশু রায়

নিউজ ডেস্ক :‌ বিজেপির বিরুদ্ধে সিবিআই, NIA, ED এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলো নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ বহু পুরনো। শুধু বিরোধী রাজনৈতিক শিবির নয়, সুশীল সমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীরা, প্রাক্তন আমলাদের মুখে শোনা যেত এই অভিযোগ। তবে বিজেপি আগাগোড়া এই অভিযোগ অস্বীকার করে এসেছে। কিন্তু এবার সেই অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি জানিয়েছেন, তার বাবাকেও বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাগুলোর ভয় দেখানো হত।

কয়েকদিন আগেই বিজেপির সঙ্গ ত্যাগ করে পুরনো দল তৃণমূলে ফিরেছেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। আর তৃণমূলে ফিরেই বিজেপির নোংরা রাজনৈতিক নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন শুভ্রাংশু রায়। শুভ্রাংশু রায়ের কথায়, ‘‌আমার বাবা মুকুল রায়কে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো হয়েছিল। বিজেপির তরফ থেকেই কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখানো হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাবার উপর চাপ সৃষ্টি করত বিজেপি। তা নিজের চোখেই দেখেছি। বাবার শরীর খারাপ হয়ে যেত। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও জানেন এ বিষয়ে।’‌

উল্লেখ্য, মুকুল রায় আর শুভ্রাংশু রায় যেদিন তৃণমূলে ফিরলেন ওইদিন মমতা ব্যানার্জিও দাবি করেছিলেন, বিজেপি মুকুলকে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখায় ফলে তার শরীর অসুস্থ হয়ে যেত।

মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, একুশের বিধানসভা ভোটের সময় বাবা খুব ভেঙে পড়েছিলেন। বিজেপির বিভিন্ন সিদ্ধান্ত বাবাকে খুব কষ্ট দিত। আমার নির্বাচনে জেতা-‌হারা নিয়েও ভাবতেন বাবা। বিজেপির নীতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল আমারও। তাই অবশেষে বিজেপি ছাড়তেই হল।’‌ এর পাশাপাশি মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, ‘‌বিজেপি থেকে ৩০ জন বিধায়ক এবং ৩ জন সাংসদও তৃণমূলে যোগ দিতে তৈরি। বিজেপি বিধায়ক এবং সাংসদদের সংখ্যা আরও বাড়বে। অনেকেই তৃণমূলের হয়ে কাজ করতে চাইছেন। আলোচনা চলছে। বিজেপির সংগঠনের নেতা-‌কর্মীরাও চাইছেন তৃণমূলে ফিরতে। মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের কাজ করতে চাইছেন সবাই। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাইছেন সবাই। তাই বিজেপির টিকিটে হেরে যাওয়া নেতারাও তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছেন।’‌

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories