Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

স্পেনের কারাগারে ‘আত্মঘাতী’ অ্যান্টিভাইরাসের স্রষ্টা ম্যাকাফি

মাদ্রিদ: কর ফাকির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এবার স্পেনের জেলেই মৃত অবস্থায় পাওয়া গেল অ্যান্টিভাইরাস সফটওয়্যারের স্রষ্টা জন ম্যাকাফিকে। কারাগারের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। উত্তরপূর্বে ক্যাটালিনা অঞ্চলের কারা বিভাগের এক আধিকারিক বলেছেন, বার্সেলোনার কাছে জেলে তাঁর সেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ  প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

উল্লেখ্য, ২০২০-র অক্টোবর বার্সেলোনার বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ইস্তানবুলগামী বিমানে ওঠার আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকে তিনি জেলেই ছিলেন। কর ফাঁকির অভিযোগে তাঁর প্রত্যর্পণ চেয়েছিল আমেরিকা। ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে ইচ্ছাকৃতভাবে করফাঁকির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, কনসাল্টিং কাজ, ক্রিপ্টোকারেন্সি ও নিজের জীবনের কাহিনীর স্বত্ত্ব বিক্রি থেকে প্রচুর অর্থ উপার্জন করলেও তিনি ইচ্ছাকৃতভাবে আয়কর রিটার্ন জমা দেননি।
আমেরিকায় দোষী সাব্যস্ত হলে তাঁর ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। এর আগে স্পেনের ন্যাশনাল কোর্ট বুধবারই আমেরিকায় তাঁর প্রত্যর্পণের আর্জি মঞ্জুর করেছিল। এই রায়ের বিরুদ্ধে আবেদন জানানো যেত এবং এরপর এ ব্যাপারে স্পেনের মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হত।

 

গত নভেম্বরে আমেরিকার দায়ের করা প্রত্যর্পণের আর্জি উল্লেখ করে আদালতের রায়ে বলা হয়েছিল যে, ম্যাকাফির চার বছরে ১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। কিন্তু আয়কর রিটার্ন জমা দেননি।

এতে আরও বলা হয় যে, নিজের আয় ও সম্পত্তি ইন্টারন্যাল রেভিনিউ সার্ভিস থেকে  গোপন রাখতে কারচুপি করেছিলেন।
১৯৮০-র দশকে অ্যান্টিভাইরাস সফটওয়্যারের হাত ধরে সাফল্যের সিঁড়িতে পা রেখেছিলেন ম্যাকাফি। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম এখনও তাঁর নামেই পরিচিত। স্বঘোষিত ক্রিপ্টোকারেন্সি-গুরুও হয়ে উঠেছিলেন তিনি। এর থেকে তাঁর দৈনিক আয় ২০০০ ডলার বলে দাবি করা হত।

গত ১৬ জুন এক ট্যুইটে ম্যাকাফি লিখেছিলেন যে, মার্কিন কর্তৃপক্ষ মনে করে আমার গুপ্ত ক্রিপ্টো রয়েছে। সত্যিই যদি আমার থাকত। আমার বাকি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আমার বন্ধুরাও সঙ্গ ছেড়েছে। আমার কিছুই নেই। এরপরও আমার কোনও কিছুর জন্যই আক্ষেপ নেই।

২০১৬-তে তিনি লিবারেটারিয়ান পার্টির প্রার্থী হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু, কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories