Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

টুইটার বিরোধী রবিশঙ্কর প্রসাদের অ্যাকাউন্ট ১ ঘণ্টা বন্ধ করে রাখল টুইটার কর্তৃপক্ষ, ক্ষুব্ধ প্রাসাদ

নিউজ ডেস্ক : ইউএস মিলেনিয়াম কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট আজ প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ রাখল টুইটার কর্তৃপক্ষ। বিষয়টি নিজের কু (Koo) অ্যাকাউন্টে তুলে ধরেন তিনি। ক্ষুব্ধ প্রসাদ বলেন, এটা আমাদের আইটি আইনের সরাসরি লঙ্ঘন। আমাকে কোনোভাবে জানানো হয়নি অ্যাকাউন্ট বন্ধ রাখার আগে।

 

কৃষক আন্দোলন সহ বেশ কিছু ব্যাপারে মোদি সরকারের সমালোচনাকারীদের জব্দ করতে টুইটারের সাহায্য চেয়ে না পেয়ে মোদি সরকার টুইটার বিরোধী অভিযানে নামে। টুইটারের বিরুদ্ধে মোদি সরকার নিজেদের তৈরি নয়া আইটি আইন না মানার অভিযোগ বার বার তুলেছে প্রাসাদ। বিরোধীদের অভিযোগ, মোদি সরকার উত্তর কোরিয়ার ধাঁচে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিজের রাজনৈতিক সুবিধার কাজে লাগাতে চায়, বাকস্বাধীনতা হরণ করার মাধ্যমে। এই আইন না মানার কারণে টুইটার ইতিমধ্যেই নিজেদের পোস্টের বিষয় বস্তুর ব্যাপারে সরকারের তরফ থেকে দেওয়া আইনি রক্ষাকবচ হারিয়েছে।

নিজের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য টুইটারকে আক্রমণ করে প্রসাদ বলেন, টুইটার নিজেদের নিয়ম মানতে বাধ্য করছে আমাদের। আর এইভাবে আমার অ্যাকাউন্ট বন্ধ করে তারা বুঝিয়ে দিয়েছে তারা বাকস্বাধীনতার সমর্থক না। তবে তারা যাই করুক আমাদের নতুন আইটি আইন তাদের মেনে চলতেই হবে বলে তিনি জানান। উল্লেখ্য, কিছুদিন আগে মোদির মন্ত্রিসভার এই মন্ত্রী বাকস্বাধীনতার ব্যাপারে বলেছিলেন, কারো থেকে আমাদের বাকস্বাধীনতার পাঠ নিতে হবে না। মোদির টুইটার বিরোধী অভিযানে প্রসাদ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আর সেও কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা বলে অনেকে মনে করছেন। তবে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে তারা মোদির মন্ত্রিসভার তৈরি নতুন আইটি আইন মেনে নিতে পদক্ষেপ গ্রহণ করেছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories