Sunday, September 6, 2026
28 C
Kolkata

কিশোরগঞ্জের র‌্যাবের হাতে ৩শ’ পিস ইয়াবাসহ আটক তিন

 

 

(শামীম সরকার ) স্টাফ রিপোর্টার :

 

কিশোরগঞ্জের জেলা ইটনায় উপজেলা র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ রাহুত মিয়া (৪১), হাসেম মিয়া (৪০) ও মো. সেকুল মিয়া (৩০) নামে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।

 

রোববার (২৮ জুন) ভোরে ইটনা উপজেলার রায়টুটী এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

 

ইয়াবাসহ আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে রাহুত মিয়া ইটনা উপজেলা রায়টুটী ইউনিয়নের রায়টুটী পঁচাশিয়া গ্রামের মৃত সেলিম তালুকদারের ছেলে, হাসেম মিয়া একই ইউনিয়নের রায়টুটী উত্তরপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে, এবং মো. সেকুল মিয়া একই গ্রামের মৃত কদর আলীর ছেলে।

 

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম রোববার (২৮ জুন) ভোর ৫টার দিকে ইটনা উপজেলার রায়টুটী এলাকায় অভিযান চালায়।

 

অভিযানে ৩শ’ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইলসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ী রাহুত মিয়া, হাসেম মিয়া ও মো. সেকুল মিয়াকে আটক করা হয়।

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

 

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories