Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

নকল আধার কার্ড তৈরীর অভিযোগে গ্রেপ্তার তিন

বর্তমানে মানুষ আধার কার্ড তৈরী অথবা সংশোধনের জন্য ছুটে বেড়াচ্ছে।আর এর ফায়দা তুলছে এক শ্রেনীর মানুষ।গতকাল সন্ধ্যায় সাগরদীঘি থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সাগরদীঘির দস্তুর হাট এলাকায় নতুনপাড়ায় হানা দেয় পুলিশ।সেখান থেকে প্রচুর পরিমানে নকল আধার কার্ড উদ্ধার করে পুলিশ।এবং নকল আধার কার্ড তৈরীর যাবতীয় মেশিনপত্র যেমন আইরিষ,ফিঙ্গারপ্রিন্ট,ল্যাপটপ,প্রিন্টার সহ বিভিন্ন জিনিষ উদ্ধার করে পুলিশ।৪০০- ৫০০ টাকার বিনিময়ে এই চক্র নকল আধার কার্ড তৈরী করে সাধারন মানুষকে প্রতারনা করছিল।এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম অতুল চৌধুরী, বিজয় রায় এবং আমজাদ সেখ , তাদের প্রত্যেকের বাড়ী জিয়াগঞ্জ এলাকায়।আজ তাদের সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories