Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

জঙ্গলমহল থেকে অলিম্পিকের কঠিন রাস্তায়— অনুপ্রেরণার নাম প্রণতি

পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। আপনি যেকোনো প্রান্তে থাকুন না আপনার কাজ আর পরিশ্রম সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে একদিন।আর এর উদাহরণ স্বরূপ যদি বলা যায়, তাহলে উঠে আসবে বাংলার জঙ্গলমহলের মেয়ে প্রণতি নায়েকের লড়াইয়ের কথা। পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রাম পিংলার মেয়ে প্রথম টোকিও অলিম্পিকের টিকিট পেলেন। ২৬ বছর বয়সী বাংলার এই অ্যাথলিট ২০১৯ সালে উলানবাটারে আয়োজিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আর করোনা অতিমারির কারণে বাতিল হয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ। ফলে মহাদেশীয় কোটার মাধ্যমে টোকিও অলিম্পিক্সের টিকিট পাকা করে ফেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক।

 

 

এশিয়া কোটার বিচারে শ্রীলঙ্কার এলপিতিয়া বাদালগের ঠিক পিছনেই রয়েছেন প্রণতি। গত ২৯ মে থেকে চিনের হ্যাংঝাউতে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, যা বাতিল হয়ে যায় করোনার জেরে। এরপর আগের ফলাফলের বিচারেই, প্রতিযোগীদের অলিম্পিক্সের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রথমবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে চলেছেন প্রণতি নায়েক। জাপানের টোকিও শহরে চলতি বছর অলিম্পিকের আসর বসতে চলেছে। আর সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিংলার এক সাধারণ পরিবারের মেয়ে।

 

প্রণতির বাবা একজন বাস চালক। গরিব পরিবারের মেয়ে প্রণতি নায়েক এখন অলিম্পিকে ভারতের পদক ভরসার আরেক নাম।

 

পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে উঠে এসে, যেভাবে প্রণতি নিজের স্বপ্নকে বাস্তবরূপ দিতে চলেছেন, তাতে প্রণতির সাফল্যকে কুর্নিশ জানাতেই হবে। মিডিয়া তাঁকে হাইলাইট না করলেও এনবিটিভি কিন্তু তা করেনি, আর করবেও না কখনও। এনবিটিভি মানুষের পাশে থাকে, মানুষের জন্য, প্রতিনিয়ত।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories