Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

হুল মহাদিবস পালন ঝলঝলিয়া আদিবাসী অর্গানাইজেশনের

আজ ৩০ শে জুন, হুল মহা দিবস। এই দিনে ১৮৫৫ সালে ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীদের আইকন সিধু ও কানুর নেতৃত্বে আদিবাসী সমাজ বিদ্রোহ ঘোষণা করেছিল। তারপর থেকেই এই দিনটিকে হুল মহা দিবস হিসেবে পালন করা হয়। করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে অল্প কয়েকজন সদস্য নিয়ে ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশন পালন করলো হুল মহা দিবস।ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি গোপাল মাঝি জানান, “আজকের দিনে ১৮৫৫ সালে তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে ১০০০০ আদিবাসীদেরকে নিয়ে বিদ্রোহ ঘোষণা হয়। এর নেতৃত্বদেন সিধু ও কানু। তখন থেকেই এই দিনটিকে হুল মহা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই বছর ২৫ বছর পূর্তি। আমাদের ইচ্ছে ছিল এবছর মহা ধুমধামের সাথে এই দিবস পালন করব। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়ে উঠল না। ঝলঝলিয়া স্টেশন রোডে অবস্থিত আমাদের সংগঠনের যে অফিস আছে তার সামনে ছোট করে পালন করলাম এই হুল মহা দিবস। পুষ্প দিয়ে শ্রদ্ধা জানালাম সিধু ও কানু দুই মহান বীরকে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories