Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বার্সেলোনায় আর দেখা যাবে না মেসিকে!

বার্সেলোনায় খেলা এখনও নিশ্চিত নয় লিওনেল মেসির। বুধবার রাতের মধ্যে চুক্তি না হলে বার্সেলোনার জার্সি গায়ে হয়তো আর দেখা যাবে না বাঁ পায়ের জাদুকরকে।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুনের পর বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। তার পর যে কোনও দলেই খেলতে পারেন তিনি। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি। যা চিন্তা বাড়াচ্ছে বার্সালোনার মেসি ভক্তদের।

৩০ জুনের মধ্যে মেসির সঙ্গে চুক্তি করতে না পারলে বেশ লজ্জায় পড়তে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। দলের আর্থিক দুরবস্থার কারণে এমনিতেই বেশ চাপে রয়েছেন তিনি।

এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হতে চলেছে বুধবার। ফলে তাঁকে আর নাও দেখা যেতে স্পেনের এই ক্লাবে।

গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। ওর সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।”

আর্জেন্টিনার হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলা মেসি ব্যস্ত কোপা আমেরিকা খেলার জন্য। কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন তিনি। শেষ ম্যাচে জোড়া গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।এর মাঝেই বুধবারের মধ্যে তিনি বার্সেলোনায় সই করেন কি না সেই দিকে নজর থাকবে সমর্থকদের।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories