Saturday, September 5, 2026
28 C
Kolkata

কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যেকোনো ধরনের অন্তর্জাতিক মহলের উসকানির হুঁশিয়ারি মস্কোর

নিউজ ডেস্ক : কৃষ্ণসাগরে রাশিয়ার পানিসীমার কাছে যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, কৃষ্ণসাগরে যেকোনো উসকানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেডলাইন অতিক্রমের শামিল। এই ‘ঝুঁকিপূর্ণ পরীক্ষা’র ফলে আঞ্চলিক পরিস্থিতি আরো বেশি উত্তেজনাকর হয়ে উঠবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

উলিয়ানোভ মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এক হুঁশিয়ারি উচ্চারণ করেন। সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারের অনুপ্রবেশের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার রেডলাইন অতিক্রম না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত বুধবার রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘ডিফেন্ডারের’ রুশ পানিসীমা অতিক্রমের প্রচেষ্টা থামিয়ে দেয়।

উলিয়ানোভ তার টুইটার বার্তায় বলেন, “রাশিয়ার রেড লাইন অতিক্রম একটি ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন পরীক্ষা। এর ফলে অনেক বেশি খারাপ কিছু না হলেও অন্তত ইউরো-আটলান্টিক অঞ্চলের পরিবেশ আরো বেশি উত্তেজনাকর হয়ে উঠবে।”

ব্রিটিশ ডেস্ট্রয়ার গত বুধবার ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তিন কিলোমিটার পানিসীমার মধ্যে ঢুকে পড়ার পর রাশিয়ার কোস্ট গার্ড ডিফেন্ডারকে লক্ষ করে সতর্কতামূলক গুলি চালায় এবং একটি রুশ সুখোই-২৪ জঙ্গিবিমান থেকে ডেস্ট্রয়ারটির সামনে বোমাবর্ষণ করে। এর জের ধরে ব্রিটিশ ডেস্ট্রয়ারটি গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পানিসীমা ত্যাগ করে চলে যায়।

সৌজন্য : পার্সটুডে

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories