Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

অভিমানী ওজিলের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান জার্মান কোচ জোয়াকিম লো

নিউজ ডেস্ক : বর্তমান মুসলিম বিশ্বের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা রিসেপ এরদোগানের সঙ্গে ছবি তুলে জার্মান ফুটবল ফেডারেশনের রোষে পড়েন বিশ্বখ্যাত জার্মান মিডফিল্ডার মেসুট ওজিল। সেই ঘটনার পর অপমানিত ওজিল অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। তার হঠাৎ অবসরের ব্যাপারে ক্ষুব্ধ ছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছিলেন জার্মান মিডিয়াতে। তার পর থেকে তার সঙ্গে কথা বলেননি অভিমানী ওজিল। কিন্তু এবার তুরস্কে অবস্থানকারী ওজিলের সঙ্গে সব কিছু মিটমাট করে নিতে চাইছেন লো।

২০১৮ বিশ্বকাপের পর জার্মান দল থেকে অবসর নিয়েছেন মেসুত ওজিল। সে সময় এ ঘোষণার পেছনে জাতিবিদ্বেষী আচরণের শিকার হওয়ার কথা বলেছিলেন ওজিল। এটাও বলেছিলেন যেকোনো কিছুতে তাঁকে বলির পাঁঠা বানায় জার্মান ফুটবল ফেডারেশন।

শুধু জার্মান ফুটবল ফেডারেশনের ওপরই যে ওজিলের রাগ, এমন নয়। সে ঘটনার পর কোচ জোয়াকিম লো’র সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে এই মিডফিল্ডারের। দুজনের মধ্যে কথা বলাও এখন বন্ধ। কিন্তু জার্মান দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়ে রাখা লো এর অবসান চাইছেন। মিটমাট করে নিতে চাইছেন ওজিলের সঙ্গে।

২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেক ওজিলের। তুরস্কের বংশোদ্ভূত এই মিডফিল্ডারের অভিষেক লো’র হাত ধরে। তাঁর অধীনেই জাতীয় দলের মূল তারকা হয়ে উঠেছিলেন ওজিল। ২০১৪ বিশ্বকাপ জেতা দলের মূল খেলোয়াড়দের একজন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে তোপের মুখে পড়েন ওজিল ও তুরস্কের বংশোদ্ভূত আরেক জার্মান ইলকায় গুন্দোয়ান। সে সমালোচনার মধ্যেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি।

ফেনব্যাচের হয়ে তুরস্কে ফুটবল খেলছেন এক সময়ের রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য মিডফিল্ডার ওজিল। তাই আপাতত লোর সঙ্গে দেখা হচ্ছে না। তবে এখনও তিনি যে ওজিলের গুণমুগ্ধ এক শুভাকাঙ্ক্ষী তাও জানিয়েছেন লো। তিনি জানিয়েছেন, ওজিল খুবই দক্ষ এবং নির্ভরযোগ্য একটা ফুটবলার। তাদের একত্রে জার্মানির হয়ে অনেক অর্জনের কারণে তাদের মধ্যে সম্পর্ক আবার পূর্বাবস্থায় আনতে অসুবিধা হবে না বলে আশাবাদী লো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories