Saturday, September 5, 2026
30 C
Kolkata

চলছে লকডাউনে ‘চোর–পুলিশ’ খেলছেন দোকানদাররা 

 

 

শামীম সরকার,স্টাফ রিপোর্টার :

এই কঠিন লকডাউনে অধিকাংশ দোকানে এমন দৃশ্য

দেখা গেছে যা না দেখলে বিশ্বাস করা যায়না।

বাইরে থেকে দোকান বন্ধ থাকলেও ভেতরে ক্রেতা সমাগম। শাটার অর্ধেক খোলা রেখে দোকান চলে; পুলিশ, প্রশাসনের উপস্থিতি টের পেলেই টপাটপ শাটার বন্ধ করে দেয়। লকডাউনের পঞ্চম দিনে কিশোরগঞ্জ জেলা হোসেনপুরে উপজেলা বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের এমনই নানা কৌশলে দোকান খোলা রাখতে দেখা গেছে।

 

আজ সোমবার সকাল থেকে উপজেলা নিমকালী লাখোহাটি আমান সরকার , বাজারের অধিকাংশ দোকানে এমন দৃশ্য দেখা গেছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এলাকার সুশীল সমাজের লোকজন।

বাবুল মিয়া বলেন,গাংগাটিয়া প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এখনই সচেতন না হলে, ভয়াবহ পরিস্থিতি হতে পারে। শরীফুল আলম লিমন বলেন, জগদল আমান সরকার বাজারে এমনিতেই জ্বর, সর্দিকাশি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সবাইকে এখনই সচেতন হতে হবে।

 

উপজেলা চেয়ারম্যান সোহেল বলেন, চলমান লকডাউন সফল করতে আমরা কাজ করছি। করোনা সংক্রমণ রোধ করতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সরকারি বিধিনিষেধ মেনে সর্বোচ্চ সচেতন থাকার জন্য ইউনিয়ন পরিষদ ও হোসেনপুর থানা যৌথভাবে কাজ করে যাচ্ছি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাভিয়া পারভেজ বলেন, আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। করোনা বেড়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সচেতন হতে হবে। কারও ঘরে যদি খাবার না থাকে ৩৩৩ নম্বরে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে খাবার পৌঁছে দেব।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories