Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

‘আপনার দলেও তো আপনার মতো হিরো একপিসই আছে’- মদনকে দিলীপ

মঙ্গলবার শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করতে বিধানসভায় গিয়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শ্রদ্ধাজ্ঞাপনের পরও বেশ কিছুক্ষণ বিধানসভায় ছিলেন তিনি। কথা বলছিলেন দলের বিধায়কদের সঙ্গে।

সেই সময় হঠাত্‍ কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখতে পান দিলীপ। সঙ্গে সঙ্গেই হাত নেড়ে মদন মিত্রকে দাঁড়াতে বলেন তিনি। বরাবরই সকলের থেকে খানিকটা আলাদা মদন। দিন কয়েক আগেই দুবাইয়ের বিশেষ জুতো পরে হাজির হয়েছিলেন বিধানসভায়। এদিন একটি বাহারি কালো রঙয়ের পাঞ্জাবি পড়ে বিধানসভায় গিয়েছিলেন তিনি। ওই পাঞ্জাবি চোখে পড়তেই দিলীপবাবু তাঁকে দাঁড় করান। জিজ্ঞেস করেন, ‘খাসা পাঞ্জাবি পড়েছেন তো। আর ক’পিস এরকম পাঞ্জাবি আছে আপনার?’ স্বভাবসিদ্ধ হাসি মুখে মদন জানান, এমন একটাই রয়েছে।

মদন মিত্র, দিলীপকে উদ্দেশ্য করে বলেন, ‘যা গরম একটু বেরিয়েই ভিজে গেলাম। তাই পালটে এলাম। এমন একপিসই।’ রসিকতা করে পালটা দিলীপ বললেন, ‘আপনার দলেও তো আপনার মতো হিরো একপিসই আছে।’ বিরোধী শিবিরের নেতার কথায় হাসিতে ফেটে পড়েন মদন। এরপর এগিয়ে যান গন্তব্যে। বিরোধী শিবিরের দুই নেতার এই ঠাট্টা চোখ এড়ায়নি কারও। এবিষয়ে মদন মিত্র বলেন, ‘দিলীপবাবু পাঞ্জাবির কথা জিজ্ঞেস করছিলেন। আসলে আমার সকলের সঙ্গেই ভাল সম্পর্ক।’ নিছক মজা করতেই মদন মিত্রকে ডাকা, জানালেন দিলীপ।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories