Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

CAA কার্যকর করা শুরু হল, মধ্যপ্রদেশে ৬ পাকিস্তানি হিন্দুকে নাগরিকত্ব দিল বিজেপি সরকার

নিউজ ডেস্ক : ২০১৯ সালে অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আইন নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে কেন্দ্রে ক্ষমতাসীন সাম্প্রদায়িক শক্তি। এই আইনের প্রতিবাদ করায় হেনস্থা, মিথ্যা মামলার স্বীকার হন বহু মানুষ। অনেকের বিজেপি সরকারের অধিনস্ত পুলিশের গুলিতে নিহত হন। তবে করোনা কালে এই আইন কার্যকর না করার ঘোষণা দিলেও এবার সেই আইন কার্যকর করা শুরু করল বিজেপি সরকার। মধ্য প্রদেশের বিজেপি সরকার ৬ জন পাকিস্তানি নাগরিককে ইতিমধ্যেই নাগরিকত্ব প্রদান করেছে। জানিয়েছে সর্বভারতীয় সংবাদপত্র দা হিন্দু।

 

মধ্য প্রদেশ সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দশক ধরে মধ্যপ্রদেশে বসবাসরত ছয় পাকিস্তানি অভিবাসীকে নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) আওতায় গত ৭ জুলাই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, এই অভিবাসীরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছিল।

 

“প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নিপীড়নের কারণে এখানে আসা এই হিন্দু অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকার এই প্রক্রিয়াটি শেষ করে আজ তাদের ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হস্তান্তর করেছে, “মিঃ মিশ্র সাংবাদিকদের বলেন।

 

তিনি আরো জানিয়েছেন, যে ছয়জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে নন্দলাল ও অমিত কুমার ভোপালের বাসিন্দা এবং অর্জুনদাস মনচন্দনি, জয়রাম দাশ, নারায়ণ দাশ এবং সৌল্য বৌ মন্দাসৌরের বাসিন্দা, মন্ত্রী জানিয়েছেন।

 

কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যক্তিরা ১৯৮৮ থেকে ২০০৫ সালের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে মধ্য প্রদেশে এসেছিলেন।

 

ধর্মীয় নিপীড়নের কারণে ২০১৪ সালের ডিসেম্বরের আগে ভারতে আগত আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সী এবং খ্রিস্টান অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিতে ২০১৯ সালে CAA পাস করে সাম্প্রদায়িক মোদি সরকার।

 

সামনে উত্তর প্রদেশ সহ বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে ভোটে জিততে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং হিন্দুত্ববাদী নীতি ছাড়া কিছুই নেই বিজেপির হাতে। তাই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories