Saturday, September 5, 2026
28 C
Kolkata

সৌরভের জন্মদিনে ফুল-মিষ্টি নিয়ে বেহালার বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী!

তখন বিকেল ৫ টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। আসলে আজ দাদার জন্মদিন। প্রাক্তন অধিনায়কের ৪৯তম জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছার পাশাপাশি তাঁকে মিষ্টি উপহার দেন দিদি।

প্রায় ৪৫ মিনিট দাদার বেহালার বাড়িতে থাকেন মমতা। পরিবারের সঙ্গে চলে গল্পও। বিকেল ৫.৪৭ নাগাদ বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী।

তবে কেন জন্মদিনে দাদার বাড়িতে গেলেন দিদি? তাহলে কি মমতার হাতধরে রাজনীতিতে যোগ দেবেন প্রিন্স অফ ক্যালকাটা? সেটা ভবিষ্যত বলবে। যদিও প্রতি বছরই দাদার জন্মদিনে শুভেচ্ছা জানান মমতা। তবে এবার প্রথম বেহালার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন দিদি।

জন্মদিন উৎযাপনের পর সাংবাদিকদের সামনে সৌরভ বলেন, ভারত থেকে বিশ্বকাপ ও আইপিএল সরে যাওয়ায় হতাশ আমি। তবে ইউরো কাপের ইংল্যান্ড ও ইতালির ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছি আমি। কিন্তু ভোরে হওয়ায় ব্রাজিল- আর্জেন্টিনা কোপার ফাইনাল ম্যাচ দেখতে পারবোনা।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories