Saturday, September 5, 2026
30 C
Kolkata

ভারতের বিরুদ্ধে নামার আগে ফের অধিনায়ক বদল শ্রীলঙ্কার

কুশল পেরেরার বদলে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে চলেছেন দাসুন শনকা। চার বছরের মধ্যে তিনি ষষ্ঠ অধিনায়ক হতে চলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটে।

শানাকার আগে চার বছরের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন দীনেশ চান্ডিমল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাসিথ মালিঙ্গা, দিমুথ করুনারত্নে এবং পেরেরা। তবে ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩টি টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন শানাকা।

 

শ্রীলঙ্কা ক্রিকেটে চুক্তি নিয়ে গণ্ডগোল চলছিল। পেরেরা অন্যতম ক্রিকেটার যিনি এই চুক্তির বিরোধিতা করেছেন। তাঁর নেতৃত্বে খেলতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজও হেরে গিয়েছে শ্রীলঙ্কা। মনে করা হচ্ছে এই কারণেই অধিনায়কত্বে বদল আনতে চাইছে দল। এখনও সরকারি ভাবে জানানো না হলেও শানাকার হাতেই নেতৃত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বুধবার ৩০ জনের মধ্যে ২৯ জন ক্রিকেটার চুক্তিতে সই করেছেন। জানা গিয়েছে পেরেরা অন্য ক্রিকেটারদের সই না করার ব্যাপারে উৎসাহ দিচ্ছিলেন। অন্য দিকে শানাকা এমন একজন ক্রিকেটার, যিনি প্রথম দিকেই সই করে দিয়েছিলেন।

বুধবার যে চুক্তি দেওয়া হয়েছে তাতে নাম নেই ম্যাথুজ এবং করুনারত্নের। ম্যাথুজ ভারতের বিরুদ্ধে খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। মনে করা হচ্ছে অবসর নিতে পারেন তিনি। শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত।

সেই সিরিজের আগে শ্রীলঙ্কা শিবির করোনা আক্রান্ত। বৃহস্পতিবার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিভৃতবাসে পাঠানো হয়েছে তাঁকে। মৃদু উপসর্গ রয়েছে ফ্লাওয়ারের। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই বেশ চিন্তায় শ্রীলঙ্কা শিবির।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories