Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মুসলমানদের এবং ভারতীয়দের DNA এক হতে পারে না, ভাগবতের মন্তব্যের তীব্র বিরোধিতা সাধ্বী প্রাচীর;RSS বলছে, সাধ্বী আর স্বয়ংসেবক নন

নিউজ ডেস্ক : কিছুদিন আগে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে একটু সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী শোনা যায় আরএসএস প্রধান মোহন ভাগওয়াতের গলায়। কিন্তু এবার তার এই মন্তব্যের বিরোধিরা করলেন সাধ্বী প্রাচী। এই মুসলিম বিদ্বেষী নেত্রীর দাবি গোমাংস ভক্ষণে বদলে যায় ডিএনএ। আরএসএস প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের প্রতিক্রিয়া দেন সাধ্বী। তাঁর প্রেক্ষিতেই সাধ্বী প্রাচীর দাবি, সব ভারতীয়র ডিএনএ একই। কেবল যাঁরা গোমাংস ভক্ষণ করেন, তাঁদের ডিএনএ আলাদা। মোহন ভাগবতের বক্তব্যের বিরোধিতা করলে আরএসএসের এক শীর্ষ নেতার দাবি, যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা কেউ স্বয়ংসেবক নন। তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন নেট নাগরিকরা ও।

গত ৪ জুলাই উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘সব ভারতীয়র ডিএনএ-ই এক। তাঁর ধর্ম যাই হোক না কেন।’ তিনি গো রক্ষ্কদের বিরুদ্ধে ও তোপ দেগে বলেন, যারা গরুর রক্ষা করার অজুহাতে মুসলিমদের হত্যা করে তারা হিন্দু নন। তিনি আরো বলেন, যারা ভারতের মাটিতে মুসলিমদের বসবাসের বিরোধিতা করেন তারা হিন্দু হতে পারেন না।

শনিবার রাজস্থানের দৌসায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে আরএসএস প্রধানের বক্তব্যের বিরোধিতা করে সাধ্বী জানান, বাকি ভারতীয়দের সঙ্গে গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ এক হতে পারে না। পাশাপাশি লাভ জিহাদ প্রসঙ্গে সাধ্বীর বক্তব্য, ‘লাভ জিহাদের মাধ্যমে মেয়েদের ধর্মান্তরিত করার প্রক্রিয়া থামাতেই হবে সরকারকে।’ দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সাধ্বীর দাবি, সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রক আইন এনে তার আওতায় দুইয়ের বেশি সন্তানের অভিভাবকদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হোক।’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories