Saturday, September 5, 2026
28 C
Kolkata

১৯৮৩-র বিশ্বজয়ের অন্যতম সৈনিক যশ প্রয়াত, শোকের ছায়া ক্রিকেট মহলে

প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।

ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটি শতরান-সহ ১৬০৬ রান করেছেন তিনি। ন’টি অর্ধশত রান রয়েছে যশপালের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৭৮ সালে। এই ফর্ম্যাটে ৮৮৩ রান করেছেন যশপাল।

১৯৮৩-র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১১৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এর পাশাপাশি অ্যালান ল্যাম্বকে রান আউটও করেন।

রঞ্জি ট্রফিতে পঞ্জাব, হরিয়ানা ও রেলওয়েজের হয়ে ১৬০টি ম্যাচ খেলেছেন যশপাল। খেলা ছাড়ার পর বিসিসিআই-এর বিভিন্ন পদে ছিলেন তিনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories