Wednesday, October 21, 2026
25 C
Kolkata

T20 তে ১৪,০০০ রান পূর্ন গেইলের! ঝুলিতে ২২ টি সেঞ্চুরি ও ৮৬ টি হাফ সেঞ্চুরি, শুভেচ্ছা সচিনের

নিউজ ডেস্ক : T20 ক্রিকেটের কথা আসলেই একজন ব্যাটসম্যানের নাম আসে বেশিরভাগ ক্রিকেটপ্রেমির মনে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। তার চওড়া ব্যাটের তাণ্ডবে অসংখ্য বার লন্ডভন্ড হয়ে গিয়েছে প্রতিপক্ষের ক্ষুরধার বোলিং। তার ব্যাটের হাসিতে হেসেছে ওয়েস্ট ইন্ডিজ কানাডা থেকে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বহু দেশের দর্শক। এবার তিনি এক নতুন রেকর্ড সৃষ্টি করলেন যা এখনও পর্যন্ত অন্য কোনো ক্রিকেটারের নামে নেই। গতকাল অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় T20 তে ম্যাচ বিজয়ী ৬৭ রান করার মাধ্যমে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ১৪০০০ রানের গণ্ডি পর করলেন তিনি।

১৪০০০ রানের ক্লাবে তিনি বিশ্ব ক্রিকেটে একমাত্র সদস্য। মাত্র ৪৩১ টি ম্যাচ খেলে এই মাইলস্টোন স্পর্শ করেছেন গেইল। তার ঝুলিতে আছে ২২ টি সেঞ্চুরি এবং ৮৬ টি হাফ সেঞ্চুরি। T20 তে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তারই স্বদেশীয় কিরন পোলার্ড। তবে তিনি ৫৪৫ টি ম্যাচ খেলে এখনও ১১০০০ রানের গণ্ডি পর করতে পারেননি। এই ফরম্যাটে ১০০০০ এর বেশি রান করেছেন আরো ৪ ক্রিকেটার। পাকিস্তানের শোয়েব মালিক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ভারতের বিরাট কোহলি। এই বিরল কৃতিত্ব হাসিল করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সচিন টেন্ডুলকার। শুভেচ্ছা আসছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের সর্বক্ষেত্র থেকে।

গতকাল তার ব্যাটের ঝলকানিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজ ৩-০ ব্যবধানে জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ। গেইলের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৬৭ রান। তবে চমকপ্রদ তথ্য হল আন্তর্জাতিক T20 তে ২০১৬ সালের পর এটি তার প্রথম অর্ধশতরান।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories