Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

এবার মুখোমুখী ইতালি-আর্জেন্টিনা! ইউরো আর কোপা চ্যাম্পিয়নদের দ্বৈরথ দেখা যাবে সুপার কাপে

নিউজ ডেস্ক : গত রবিবার আটলান্টিক মহাসাগরের দুই পারের দুই মহাদেশ পেয়েছে তাদের ফুটবল মাঠের নয়া চ্যাম্পিয়নদের। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১ গোলের ব্যবধানে পরাজিত করে কোপার শিরোপা নিজেদের নামে করেছে আর্জেন্টিনা। অন্যদিকে লন্ডনে ইংলিশদের ঘরের মাঠে ইংল্যান্ডকে পেনাল্টিতে পরাজিত করে ইউরো কাপের ওপর নিজেদের অধিকার সুনিশ্চিত করেছে ইতালি। এবার ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক দুই মহাদেশের এই দুই পরাশক্তি একটি ম্যাচে মুখোমুখি হতে চলেছে বলে খবর।

 

 

খেলাধুলা বিষয়ক আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিয়েরো ওলের খবরে বলা হয়েছে, খুব শিগগিরই ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি ও লাতিন আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

 

জানা গেছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফার মধ্যে এই নিয়ে বেশ কিছু সময় কথাবার্তা চলার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে।

 

আর্জেন্টিনার কিংবদন্তি মারাদোনার শহর নেপলসে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গিয়েছে। এই খেলাটির নাম ম্যারাডোনা সুপার কাপ রাখা হবে। তবে ম্যাচটি আয়োজনের ব্যাপারে বলা হলেও ঠিক কোন সময়ে তা অনুষ্ঠিত হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে ২০২২ এ কাতার বিশ্বকাপের আগে যেকোনো সময় ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories