Saturday, September 5, 2026
28 C
Kolkata

মোবাইল গেম খেলতে না দেওয়ায় আত্মঘাতী নাবালক

আব্দুস সামাদ, জঙ্গিপুর:- মোবাইল গেমে আসক্ত ছেলে। বাবা মোবাইলে গেম খেলতে বারণ করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাবুবাজারে। পরিবার সূত্রে জানা যায়, মোবাইলে গেম না খেলে পড়াশোনায় মনোযোগ দিতে বলেন তার বাবা। পুলিশের অনুমান তার জেরেই শোয়ার ঘরের ফ্যানে মায়ের কাপড় জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বছর তেরো’র নাবালক। নাবালকের নাম আইয়ুস সাহা(13)। একের পর এক এমন অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছে নাবালক নাবালিকারা। এ ধরনের মোবাইল গেম কি আদৌ প্রয়োজন আছে নাকি এসব কেবল সমাজের অসুখ?প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories