Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে অ্যাসিড ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ায়

কৃষ্ণনগর -প্রকাশ্যে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে অ্যাসিড ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলো নদিয়ার কৃষ্ণনগরে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি এলাকায়।

জানা যায়,এদিন সন্ধ্যায় ঘূর্ণির ঘরামী পাড়ার বাসিন্দা দীপ্তি বিশ্বাস নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী টিউশনি পড়ে বাড়ি ফেরার পথে ওই এলাকারই বাসিন্দা অচিন্ত্য শিকারি নামের এক যুবক তাকে তাড়া করলে ছাত্রীটি আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে স্থানীয় একটি ক্লাবে ঢুকে পড়ে। ওই যুবক ক্লাব ঘরের ভেতরে ঢুকে ছাত্রীটিকে জোর পূর্বক মুখে অ্যাসিড ঢেলে দেয়।

সেই সময়ে ক্লাবে স্থানীয় কয়েকজন যুবক উপস্থিত ছিল। অ্যাসিড ফোটা ছিটকে তাঁরাও আহত হয়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা আক্রান্ত ছাত্রীটি সহ আহত যুবকদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিত্‍সারত অবস্থায় ছাত্রীটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করা হয়।

ঘটনায় আহত বাকি যুবকেরা বর্তমানে শক্তি নগর হাসপাতালে চিকিত্‍সাধীন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক অচিন্ত্য শিকারি। আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবককের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories