Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষে শনিবার সকালে প্রেসক্লাব ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় করোনার কারনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গঠন তন্ত্রের আলোকে উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে এফএমএ রাজ্জাককে সভাপতি, তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজকে সহ-সভাপতি এবং এম মোসলেম উদ্দীন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে বর্তমান কমিটির সকলের পদ-পদবি বহাল রেখে দুই বছর মেয়াদি ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি আগামি ২বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক, ইমদাদুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক বিভাসেন্দু সরকার, প্রচার ও প্রকাশানা সম্পাদক প্রমথ রঞ্জন সানা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম। সভায় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দুইটি নির্বাহী সদস্য পদ পরবর্তীতে সভায় পুরণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার জন্য প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories