Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

এবার বাংলাদেশকে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের সময় চীনের সাহায্য প্রত্যাখ্যান করে ভারতের হাত ধরেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেই কারণে চীনের দেওয়া ভ্যাকসিন ও প্রত্যাখ্যান করেছে। ভারত যদিও তারপর ভ্যাকসিন দেওয়া প্রায় বন্ধ করে দেয়। কিন্তু এবার সেদেশে তরল অক্সিজেন পাঠাচ্ছে ভারত। এক বিশেষ ট্রেনে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে।

শনিবার (২৪ জুলাই) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়।

ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনা মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

করোনা সংক্রমণের সময়ে দেশব্যাপী অক্সিজেন সংকট কাটাতে সারা ভারতে গ্রিন করিডর তৈরি করে ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। এই প্রথম কোনো প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস পাঠালো ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছাবে এবং এরপর বাংলাদেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। উল্লেখ্য, বাংলাদেশে ইতিমধ্যে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশটিতে হাসিনা সরকার বার বার লক ডাউনের সময়সীমা বৃদ্ধি করছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories