Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

খুলনার পাইকগাছায় চার বছরের মেয়ে ধর্ষণ আটক এক

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-পাইকগাছায় চার বছরের মেয়েকে ধর্ষনের অভিযোগে মোক্তার গোলদার (৭০) নামে একজন কে আটক করেছে পুলিশ। সে উপজেলার গোপালপুরের মৃত শরিফ গোলদারের ছেলে। এ ঘটনায় থানায় নারী এ শিশু নির্যাত দমন আইনে মামলা হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও,সি,সি পাঠানো হয়েছে।
মামলা সুত্র ও মেয়ের পিতা জানিয়েছেন, আমার মেয়ে শুক্রবার বিকাল ৪ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মানিকতলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সাথে খেলা করছিলো। এমন সময় একই এলাকার মৃত শরিফ গোলদারের ছেলে মোক্তার গোলদার আমার মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়ির ছাদে নিয়ে ধর্ষন করে। মেয়ে রাস্তায় এসে কান্নাকাটি শুরু করলে আমার স্ত্রী মেয়ের কাছে জানতে চাইলে সে বলে পল্ট্রীফার্ম দাদু আমাকে আনেক ব্যাথা দিয়েছে। আমি মেয়ের অবস্থা দেখে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও, সি সি পাঠান। গদাইপুর ইউনিয়ান চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন বিষয়টি আমি শুনেছি, বিষয়টি সত্যই ন্যক্কার জনক এ সমস্থ বিকৃত রুচির মানুষকে আইনের আওতায় আনা হোক। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ বিষয়টি স্বীকার করে বলেন সে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর – ৯(১) ধারায় মামলা হয়েছে। যার নং- ২৬। তাং- ২৩/৭/২১

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories