Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় শুরু হল ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ

মালদা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় পুজোর আগে হাসি ফুটল মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কলা এবং সবজি ব্যবসায়ীদের মুখে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুরু হল ব্যবসায়ীদের পুনর্বাসনের কাজ।

 

রবিবার মালদা জেলা রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের জন্য দোকানঘর তৈরির কাজ শুরু হয়। রবিবার সকালে নারকেল ফাটিয়ে এবং জেসেপি দিয়ে ভিত খুড়ে দোকান ঘর তৈরীর আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা। তিনি জানান, কিছু ব্যবসায়ীদের চক্রান্তে শীত-গ্রীষ্ম উপেক্ষা করেই খোলা আকাশের নিচে ব্যবসা-বাণিজ্য করতে হতো কলা এবং সবজি ব্যবসায়ীদের। তাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে বারবার জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন তারা। অবশেষে তাদের সেই সমস্যার সমাধান হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো ব্যবসায়ীদের ঘর নির্মাণের কাজ। এর জন্য জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories