Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

অলিম্পিকে রূপো জিতে পিৎজা খাওয়ার ইচ্ছা প্রকাশ চানুর, সারাজীবন বিনামূল্যে পিৎজা দেওয়ার ঘোষণা ডোমিনোজ ইন্ডিয়ার

নিউজ ডেস্ক : ভারোত্তোলনে ভারতের হয়ে টোকিও অলিম্পিকে প্রথম পদক জয় করেছেন মণিপুরের মেয়ে মীরাভাই চানু। তার এই রৌপ্য পদক জয়ের পিছনে আছে অনেক পরিশ্রম,অনেক স্বর্থত্যাগ। ছেড়েছেন নিজের পছন্দের খাবার পিৎজা। তবে এবার নিজের উদ্দেশ্য হাসিলের পর সেই খাবার পেট ভরে খেতে চান তিনি। আর তার সেই ইচ্ছা পূরণ করার ঘোষণা দিয়েছে ডোমিনোজ ইন্ডিয়ার তরফ থেকে।

 

জয়ের পরেই বাড়ি ফেরার জন্য ছটফট করছেন চানু। এর মাঝেই সংবাদমাধ্যমের তরফে জিজ্ঞেস করা হয়, জীবনের অন্যতম লক্ষ্যে পৌঁছনোর পর জয়ী হয়েই কী করতে ইচ্ছা করছে তাঁর? এক মুহূর্ত সময় ব্যয় না করেই চানু উত্তর দেন, ‘পিৎজা খেতে ইচ্ছে করছে!’ এটাই তাঁর সবচেয়ে পছন্দের খাবার।

 

সংবাদমাধ্যমকে দেওয়া চানুর উত্তরে অবাক হয়ে যান সকলে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, দেশে ফিরলেই পিৎজা নিয়ে চানুর সঙ্গে দেখা করতে যাবেন সকলে। কিন্তু এর মাঝেই বড়সড় ঘোষণা ডোমিনোজ ইন্ডিয়ার। চানুর পিৎজা খাওয়ার ইচ্ছার খবর ভাইরাল হতেই ডোমিনোজ ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়, আজীবন বিনামূল্যে তাঁর ইচ্ছা পূরণ করবে সংস্থা। একটি টুইট করে ডোমিনোজ ইন্ডিয়ার পক্ষ থেকে লেখা হয়, ‘আপনি বলেছেন, আর আমরাও শুনে নিয়েছি। আমরা চাই না মীরাবাঈ চানুকে পিৎজা খাওয়ার জন্য অপেক্ষা করতে হোক। তাই আজীবন বিনামূল্যে আপনাকে পিৎজা খাওয়াব আমরা।’ এই টুইট করার কিছু মুহূর্ত পরেই চানুর বাড়িতে পিৎজা পাঠিয়ে দিয়েছে সংস্থা। দেশের এমন গর্বের মুহূর্তে ডোমিনোজের উদ্যোগকে প্রশংসা করেছেন অনেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories