Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ইংরেজদের কাছে অসহায় আত্মসমর্পণ নয়, দলকে বার্তা ‘ক্যাপ্টেন’ কোহলির

এনবিটিভি ডেস্ক: ইংল্যান্ডকে এবার ওদের ঘরের মাঠে হারাতে হবে। অসহায় আত্মসমর্পণ করা চলবে না। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে সতীর্থদের উদ্দেশে এমনই বার্তা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়ে দিলেন ‘কিং কোহলী’।

স্কাই স্পোর্টসকে দেওয়া সেই সাক্ষাৎকারে সতীর্থদের উদ্দেশে কোহলী বলেছেন,“ব্যক্তিগত ভাবে আমার কাছে জয়টাই শেষ কথা। ইংল্যান্ডে জয় পেলে তৃপ্তি আরও বেড়ে যায়। তাই নিজের ব্যক্তিগত নজির নিয়ে না ভেবে দলের জয়ের কথা ভাবতে চাই। মাঠে নামলেই জেতার কথা ভেবে এসেছি। এ বারও সেই মানসিকতা নিয়ে খেলতে চাই। বিদেশের মাঠে আমরা আগেও টেস্ট সিরিজ জিতেছি। এ বারও সেই একই ধারা বজায় থাকবে। আমরা জেতার জন্যই খেলব। তাই অসহায় আত্মসমর্পণের প্রশ্নই আসছে না। টেস্টের তৃতীয় কিংবা চতুর্থ দিনও এই মানসিকতা নিয়েই খেলতে হবে।”

২০০৭ সালের পর ভারত ইংল্যান্ডে কখনও টেস্ট সিরিজ জেতেনি। জো রুটের দলের বিরুদ্ধে গত কয়েক বছরে পারফরম্যান্স মোটেও ভাল নয়। এর মধ্যে আবার বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ভারত। দলের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। ময়াঙ্ক আগরওয়াল মাথায় চোট পেয়ে ইতিমধ্যেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। অজিঙ্ক রহাণের হ্যামস্ট্রিং চোট এখনও পুরো সারেনি।

তবে দলে এত সমস্যার পরেও ইতিবাচক মানসিকতা নিয়ে নটিংহ্যামে নামতে চাইছেন কোহলী। বলেছেন,“এমন একটা টেস্ট সিরিজ খেলার জন্য সব ক্রিকেটার মুখিয়ে থাকে। আমি ও আমার দলও ব্যাতিক্রম নই। জানি প্রতিটা দিন আমাদের জন্য কঠিন হবে। তাই আরও পরিশ্রম করছি। এই শারীরিক ধকল নেওয়ার জন্য মানসিক জোর থাকা প্রয়োজন। সেটা আমাদের মধ্যে আছে। এ বার সেটা প্রমাণ করার সময় এসে গিয়েছে।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories