Sunday, September 6, 2026
28 C
Kolkata

অলিম্পিকের কুস্তিতে ভারতের দীপক পুনিয়া

কুস্তিতে ভারতের জয়জয়কার। সকালে দেশের কুস্তিগীর রবি কুমার কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তার পরেই আবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আরও এক ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া। নাইজেরিয়ার একেরেকেমে আগিওমোরের বিরুদ্ধে এদিন কুস্তিতে নামেন দীপক পুনিয়া। তাঁর দিকে সকলের নজর ছিল। দেখা গেল নাইজেরিয়ান প্রতিপক্ষকে হেলায় হারিয়ে পুরুষদের কুস্তির কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দীপক। পুরুষদের ৮৬ কেজি কুস্তির ইভেন্টে নেমেছিলেন দীপক। আজই আবার কোয়ার্টার ফাইনালের জন্য নামবেন তিনি। সেখানে তাঁর প্রতিপক্ষ থাকবেন চিনের লিন জুসেন।একের পর এক ধাপ পেরিয়ে দীপক পুনিয়া পদক ছুঁতে পারেন কিনা সেটাই এখন দেখার।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories