Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বার্সেলোনা ছাড়ছেন মেসি! জানাল বার্সেলোনা, হতাশ অনুরাগীরা, যেতে পারেন PSG তে

জুল হাসান : বিশ্বখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় মেসি জামানার অবসান হতে চলেছে। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ একটা টুইট করে ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। বার্সেলোনার মিডিয়া উইংয়ের তরফ থেকে জানানো হয়েছে, দুই পক্ষই চুক্তি দীর্ঘায়িত করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছালেও মেসি আর বার্সেলোনার অংশ থাকছেন। এর কারণ হিসেবে লা লীগার নিয়মকে দায়ী করা হয়েছে ক্লাবটির তরফ থেকে।

 

 

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনা ক্লাবে যোগ দেন ক্ষুদে মেসি। তারপর থেকে তার উত্থানের পুরো যুগটাই ছিল বার্সেলোনায়। ঐতিহ্যশালী ক্লাবটির হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, বিশ্ব ক্লাব কাপ, কোপা দেল রে, লা লিগা সহ বহু আন্তর্জাতিক ট্রফি। ব্যাক্তিগত পরিসরেও তার অর্জন অনেক বার্সেলোনার হয়ে। ভেঙেছেন বহু রেকর্ড। তিনি জিতেছেন ৬ টি ব্যালন ডি অর। পেয়েছেন ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ও।

 

 

এর আগে বহু বার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠলেও বার্সেলোনতেই থেকে গিয়েছেন এমএল টেন। তবে বছর খানেক আগে তিনি বার্সেলোনার ম্যানেজারের সঙ্গে মতো বিরোধের কারণে ক্লাব ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু নতুন ম্যানেজারের সঙ্গে আলোচনায় সে যাত্রায় মেসি থেকে যান বার্সেলোনায়। এবারে চুক্তি শেষে তিনি আবার ৫ বছরের জন্য নতুন চুক্তি সম্পাদন করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় লা লিগার নিয়ম। ফলে দুই পক্ষের অনিচ্ছা সত্বেও মেসি এবং বার্সেলোনার ব্রেক আপ হয়েই যাচ্ছে এবার। ফলে হতাশ বার্সেলোনা প্রেমি মেসি ভক্তরা।

 

 

অন্যদিকে তিনি এখন আবার কোন ক্লাবে যাবেন তাই নিয়েও শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। প্যারিসের ক্লাব পিএসজি এই দিক থেকে সবার আগে আছে বলে জানা যাচ্ছে। তারা মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে খবর ফরাসি সংবাদ মাধ্যমের। তবে কি শেষ পর্যন্ত মেসি, নেইমার এবং এমবাপে জুটি সত্যি হতে চলেছে? এর উত্তর শুধুমাত্র সময়ই দিতে পারবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories