Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

কারিনা কাপুরের দ্বিতীয় পুত্রের নাম জাহাঙ্গীর, বেজায় চটেছে হিন্দুত্ববাদীরা

 

নিউজ ডেস্ক : করিনা কাপুর দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে আনলেন । তৈমুরের ভাইয়ের নাম রেখেছেন জাহাঙ্গীর। সোমবার করিনা কাপুর খান তাঁর ‘দ্বিতীয় সন্তান’কে প্রকাশ্যে নিয়ে এলেন। তাঁর সন্তানসম্ভবা অবস্থায় একটি বই লিখেছেন তিনি। প্রেগন্য়ান্সি বাইবেল অফ করিনা কাপুর খান। সেই বইয়ের একেবারে শেষে এসে নিজেদের দ্বিতীয় সন্তানের নাম জানান বেবো।

 

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি, দাদা তৈমুর আলি খানের কোলে একটা ছোট্ট ভাই তুলে দেন সইফ-করিনা। কিন্তু কিছুতেই তার নাম বা মিডিয়ার সামনে তাকে নিয়ে আসেন নি সাইফ – করিনা। প্রসঙ্গত, তাঁদের প্রথম সন্তান তৈমুরের নামকরণ নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক চলে। বিষয়টা নিয়ে এমন শোরগোল শুরু হয় যে সইফ আলি খান প্রথম সন্তানের নাম বদলেও রাজি হয়ে যান। কিন্তু করিনার জেদেই শেষ পর্যন্ত তৈমুরের নাম অপরিবর্তিত রাখা হয়। তাই তৈমুরের ভাইয়ের কী নাম রাখা হয়, তাই নিয়ে আগ্রহ ছিলই।

 

কয়েকমাস আগে জানা যায় যে অভিনেতা দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন ‘জেহ’। তৈমুরের নামে তৈরি হওয়া নতুন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে এখবর আনা হয় ফ্য়ানেদের সামনে। ছোট ছেলের কপালে চুমু খাচ্ছেন করিনা আর জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের নাম রাখলেন জাহাঙ্গীর আলি খান।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories